advertisement

শিল্পের জন্য জমি পাওয়ার রাস্তা আরও সহজ, সিঙ্গল উইন্ডো সিস্টেমে জোর রাজ্যের

Last Updated:

রাজ্যে শিল্পবিকাশের উপযোগী পরিবেশ রয়েছে, রয়েছে মানসিকতাও। এই বার্তা বারবারই দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে শিল্পবিকাশের উপযোগী পরিবেশ রয়েছে, রয়েছে মানসিকতাও। এই বার্তা বারবারই দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।- Photo- File
রাজ্যে শিল্পবিকাশের উপযোগী পরিবেশ রয়েছে, রয়েছে মানসিকতাও। এই বার্তা বারবারই দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।- Photo- File
কলকাতা: রাজ্যে শিল্পবিকাশের উপযোগী পরিবেশ রয়েছে, রয়েছে মানসিকতাও। এই বার্তা বারবারই দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিনিয়োগ টানতে তাঁর মস্তিষ্কপ্রসূত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) তারই সবচেয়ে বড় উদাহরণ। শিল্পবান্ধব মানসিকতার পরিচয় দিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যে শিল্পের জন্য জমি পাওয়ার রাস্তা আরও সহজ করা হয়েছে। লাল ফিতের ফাঁস আরও আলগা করে, সিঙ্গল উইন্ডো সিস্টেম চালুর মাধ্যমে দ্রুততার সঙ্গে মিলবে জমি।
আগে রাজ্যে শিল্পের জন্য জমি পেতে অন্তত দু ধাপে আবেদন করার পর অনুমোদন পেতে বেশ খানিকটা সময় চলে যেত। ছোট ও মাঝারি শিল্প, বড় শিল্পের জন্য পৃথক জায়গায় দরখাস্ত করতে হতো। এমনকী শিল্পের কোনও পরিকাঠামো সংক্রান্ত আবেদনও করতে হত অন্যত্র। তা ধাপে ধাপে অনুমোদনের পর কাজের স্তরে পৌঁছতে অনেকটাই সময় লেগে যেত। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবারই বলেছেন যে শিল্পের জন্য আগ্রহীদের জমি দান এবং অন্যান্য বিষয়ে লাল ফিতের ফাঁস আলগা করতে হবে। সহজে, দ্রুততার সঙ্গে তাঁদের চাহিদা পূরণ করে দিতে হবে। সেই নির্দেশ মেনে আগেই খানিকটা গতি এসেছিল এই পদ্ধতিতে। তবে এখন সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু হওয়ায় প্রায় সঙ্গে সঙ্গেই গোটা পদ্ধতি সম্পন্ন হয়ে যাবে।
advertisement
আরও পড়ুন- উল্টোদিকে দৌড়ে ক্যাচ, এটাই বিশ্বকাপের সেরা! গোটা স্টেডিয়াম চুপ করে গেল
রাজ্য সরকার একই জায়গা থেকে শিল্প সংস্থাগুলির বিভিন্ন রকমের ছাড়পত্র দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা শিল্পসাথী পোর্টালটি ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিল। উন্নত সুযোগ-সুবিধা যুক্ত এই পোর্টালটি কাজ করছে বলে রাজ্যের শিল্প দফতরের আধিকারিকরা জানিয়েছেন। নতুন পোর্টালটি সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করবে। রাজ্যে শিল্প পরিকাঠামো মানোন্নয়নে রাজ্য সরকার একটি পৃথক নীতির পরিকল্পনা করছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই খরচ কমাতে বহুমুখী পরিবহণ পরিকাঠামো নীতি চালু করেছে। একই ভাবে রাজ্য একটি নিজস্ব নীতি তৈরির কথা চিন্তাভাবনা করা হচ্ছে। রাজ্যের বক্তব্য, সরকারের কাছে বিনিয়োগের ক্ষেত্রে বড় বা ছোট শিল্পের মধ্যে কোনও ভেদাভেদ নেই। দু’ধরনের শিল্পের বিনিয়োগকারীকে একই রকম ভাবে সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত রাজ্য। তাঁদের সমস্যা মেটাতেও শিল্প দফতর একই ধরনের তৎপরতা দেখাবে বলে তাঁর আশ্বাস।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শিল্পের জন্য জমি পাওয়ার রাস্তা আরও সহজ, সিঙ্গল উইন্ডো সিস্টেমে জোর রাজ্যের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement