advertisement

রসগোল্লাকেই ভারতের ‘জাতীয় মিষ্টি’ ঘোষণা !

Last Updated:

যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারাও এই একটা মিষ্টি অন্তত খান ৷

রসগোল্লা ৷ প্লেটে করে সাজিয়ে কেউ মুখের সামনে ধরলে সেটা খাব না বলাটা সত্যি খুবই কঠিন ৷ যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারাও এই একটা মিষ্টি অন্তত খান ৷ আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন, তারা রসগোল্লার হাঁড়ি পেলে কী করেন, সেটা আর নাই বা লেখা হল ৷ কলকাতার রসগোল্লা সারা দেশেই বিখ্যাত ৷ কলকাতা বলতেই ‘রসগোল্লা’ এবং ‘মিষ্টি দই’ এই দুটি খাবারের কথা সকলেরই মনে পড়ে ৷ যদিও দেশের সব জায়গায় এরাজ্যের মতো ভাল রসগোল্লা পাওয়া যায় না ৷ কিন্তু একথা বলে আর লাভ নেই ৷ কারণ দেশের ‘জাতীয় মিষ্টি’ হিসেবে এবার রসগোল্লাকেই ঘোষণা করা হল !
হ্যাঁ বাঙালীদের জন্য সুখবরই বটে ৷ বাংলার স্পেশ্যাল এই মিষ্টি এখন সারা দেশেই একনম্বরে ৷ জাতীয় মিষ্টি হিসেবেও এখন ঘোষিত রসগোল্লা ৷ তাই মিষ্টির বিষয় এখন দেশের অন্যান্য রাজ্যকে টেক্কা দিল বাংলা ৷ কারণ রসগোল্লাই যে এখন দেশের সেরা !
না এই প্রতিবেদন পড়ে এতটা আনন্দ পাওয়ার কিছু নেই ৷ কারণ আজকের তারিখটা মনে আছে তো ? হ্যাঁ পয়লা এপ্রিল ৷ রসগোল্লা অবশ্যই খান ৷ কিন্তু সেটাকে জাতীয় মিষ্টি ভেবে খেলে ‘বখরা’-ই হবেন ৷ ‘ হ্যাপি এপ্রিল ফুল ’!!
advertisement
advertisement
e7a901060e8ff4495765a1790c708ac8
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রসগোল্লাকেই ভারতের ‘জাতীয় মিষ্টি’ ঘোষণা !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement