Indian Cities: ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি জানেন? নাম শুনলে চমকে উঠবেন, কলকাতা কত নম্বরে?
- Published by:Suman Biswas
- trending desk
Last Updated:
Indian Cities: ভারতে এমন বেশ কিছু শহর রয়েছে যাতে ইতিমধ্যেই বায়ুর সাধারণ গুণগত মান নষ্ট হয়েছে।
কলকাতা: যে কোনও স্থানের আবহাওয়া, বায়ুর গুণমান, জলবায়ু ইত্যাদি আমাদের বসবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বহু শহর বা দেশই তার পূর্বের তাপমাত্রা আর তার পাশাপাশি বায়ুর গুণগত মান ইত্যাদি হারাতে বসেছে। ভারতও এই আতঙ্কের বাইরে নয়। ভারতে এমন বেশ কিছু শহর রয়েছে যাতে ইতিমধ্যেই বায়ুর সাধারণ গুণগত মান নষ্ট হয়েছে।
আজ আমরা এমনই কিছু শহরের কথা জেনে নেব যেখানে বায়ুর গুণগত মান এতটাই খারাপ যে তা বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলছে। এখানে রইল ভারতের সবচেয়ে দূষিত বায়ুযুক্ত ১০টি শহরের তালিকা। শীত পড়বে আর কিছু দিনের মধ্যেই, অতএব, ঠাণ্ডার মরশুমে দূষিত বায়ু যাতে সমস্যা তৈরি করতে না পারে, সে সম্পর্কে অবহিত থাকা আমাদের সবারই প্রয়োজন।
advertisement
হনুমানগড়
এই শহরে বায়ুদূষণের পরিমাপ ৩৪২, এর অর্থ ‘অত্যন্ত দূষিত বায়ু’।
advertisement
কাইথাল
হরিয়ানার এই শহরে বায়ুর গুণমান ২৭৫ যা সূচিত করে এই শহরে বায়ুদূষণের পরিমাণ অত্যন্ত বেশি।
গ্রেটার নয়ডা
এই শহরে বায়ুর গুণমান সূচক ২৪৮, এই শহরকে ভারতের পঞ্চম দূষিত শহর বলা হয়।
advertisement
কুরুক্ষেত্র
২৬ অক্টোবর, ২০২৩ তারিখ অনুযায়ী এই শহরে বায়ুর গুণমাণ সূচক ২৬০।
দিল্লি
ভারতের রাজধানী এই শহর বহুবার দেশের অন্যতম দূষিত বায়ুর তালিকায় ছিল।
ফরিদাবাদ
এই শহরে বায়ুর গুণমাণ সূচক ২৫৪।
গাজিয়াবাদ
ভারতের অন্যতম বায়ুদূষিত শহরের তালিকায় রয়েছে গাজিয়াবাদ। এই শহরের বায়ুর গুণমাণ সূচক ২৩৫।
advertisement
গুরুগ্রাম
গুরুগ্রামের বায়ুর গুণমাণ সূচক ২৩০, যা বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যের জন্য বিশেষ ক্ষতিকর।
জিন্দ
বায়ুর গুণমাণ সূচক ২২০ সহ এই শহরও দূষিত বায়ুযুক্ত শহরের তালিকায় উঠে এসেছে।
সোনিপত
বায়ুর গুণমাণ সূচক ২০৩ হওয়ায় এই শহরের বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্টের সম্ভাবনা দেখা দিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 27, 2023 5:38 PM IST







