Income Tax: ফের কোটি টাকার খোঁজ, কলকাতার ১০ জায়গায় ইনকাম ট্যাক্স রেইড! একটি জায়গা ঘিরেই তুমুল চাঞ্চল্য
- Reported by:Arpita Hazra
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Income Tax: আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত দুটি জায়গা থেকে ৫০ লক্ষ টাকা করে মোট ১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
কলকাতা: কলকাতায় দশ জায়গায় আয়কর হানা। বুধবার সকাল ৬টা থেকে তল্লাশি অভিযান চলছে এখনও। শোভাবাজারে এক বিজ্ঞাপন সংস্থার অফিসেও আয়কর হানা। সূত্রের খবর, সব মিলিয়ে এখনও পর্যন্ত এক কোটি টাকা উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, আয়কর আধিকারিকরা যে দশটি জায়গায় হানা দিয়েছেন, তার মধ্যে শোভাবাজার মদনমোহন তলা স্ট্রিটে কাউন্সিলর মিতালী সাহার একটি চারতলা বাড়িও আছে। তার এক তালায় একটি বিজ্ঞাপনী সংস্থার অফিস সহ গোটা বাড়িতে তল্লাশি চলছে।
advertisement
advertisement
আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত দুটি জায়গা থেকে ৫০ লক্ষ টাকা করে মোট ১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এখনও চলছে তল্লাশি অভিযান।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2024 6:04 PM IST









