advertisement

লক্ষ্য ‘বিজেপি হঠাও’ ! মমতার সঙ্গেই আছেন ওমর

Last Updated:

লক্ষ্য ১৯-র লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনেই বিজেপিকে পর্যদস্তু করতে হবে ৷ সেই লক্ষ্যেই ফেডারেল ফ্রন্ট গঠনের ডাক দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#কলকাতা: লক্ষ্য ১৯-র লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনেই বিজেপিকে পর্যদস্তু করতে হবে ৷ সেই লক্ষ্যেই ফেডারেল ফ্রন্ট গঠনের ডাক দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেই ফেডারেল ফ্রন্টের পক্ষেই সওয়াল করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ দেশে বিজেপি হঠাও লড়াইয়ে সহযোদ্ধা হতে চান ওমর ৷ তবে, কংগ্রেসকে সঙ্গে নিয়েই জোটের পক্ষে সওয়াল করেন তিনি ৷
আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন ওমর আবদুল্লা ৷ বৈঠকের পর ট্যুইট করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর ৷ তিনি বলেন, ২০১৯-এর যুদ্ধে একসঙ্গে কাজ করব ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছি ৷ আমাদের বৈঠক খুবই ভাল হয়েছে ৷ বিজেপি বিরোধী শক্তিশালী রাজনৈতিক দলগুলি জোটবদ্ধ হয়ে ফেডারেল ফ্রন্ট গড়ে আগামী লোকসভা নির্বাচনে লড়ার জন্য ওমরকে প্রস্তাব দিয়েছিলেন মমতা ৷ সেই লড়াইয়েই সহমত জানালেন ওমর ৷
advertisement
advertisement
advertisement
অন্যদিকে, ওমরের ট্যুইটের পরই পাল্টা ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি বলেন, ধন্যবাদ ওমর, বৈঠক সত্যিই ভাল হয়েছে ৷ আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব ৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্ট গঠনের ভূয়সী প্রশংসা করেন ওমর ৷ কলকাতায় এক অনুষ্ঠানে এসে ওমর তিনি বলেন, ২০১৯-এ বিজেপিকে হঠাতে এক হতে হবে ৷ কংগ্রেসকে নিয়েই জোটবদ্ধ হয়ে লড়তে হবে ৷ এক হতে হবে বিজেপি বিরোধী দলগুলিকে ৷ তার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে ৷ ওমরের এই মন্তব্য থেকে আরও একটি বিষয় স্পষ্ট হল ৷ বিজেপিকে রুখতে তৈরি ফেডারেল ফ্রন্টে কংগ্রেসকে অবশ্যই দরকার ৷ এমনটাই মত ওমরের ৷ তাঁর দাবি, জাতীয় বিরোধী দল হিসেবে কংগ্রেসরই বিজেপি রুখতে পারে ৷
advertisement
জম্মু-কাশ্মীরে বিজেপি-পিডিপি জোটে ভাঙন ৷ জম্মু-কাশ্মীর সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল বিজেপি ৷ মেহবুবা মুফতির জোট সরকার থেকে সমর্থন তুলে নিল বিজেপি ৷ সেই কারণেই কি তবে বিজেপি বিরোধী ফেডারেল ফ্রন্টের পক্ষে সরব হলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ? এমন একটি প্রশ্ন কিন্তু উঠছেই রাজনৈতিক মহলে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লক্ষ্য ‘বিজেপি হঠাও’ ! মমতার সঙ্গেই আছেন ওমর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement