advertisement

টেস্ট ম্যাচ হাতছাড়া ইডেনের ! ভারত-বাংলাদেশ টেস্ট তাহলে কোথায় ?

Last Updated:

সব জটিলতা কাটিয়ে ভারত-বাংলাদেশ টেস্ট হচ্ছে শেষপর্যন্ত হায়দরাবাদেই।

#কলকাতা: সব জল্পনার অবসান ৷ ভারত-বাংলাদেশ টেস্ট কলকাতায় হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই আশায় আজ জল ঢালল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ সব জটিলতা কাটিয়ে ভারত-বাংলাদেশ টেস্ট হচ্ছে শেষপর্যন্ত হায়দরাবাদেই। আগামী ৯ ফেব্রুয়ারি উপ্পলের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এই ম্যাচ ঘিরে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। এমনকী, এই টেস্ট আয়োজনের জন্য বোর্ডকে চিঠিও দিয়েছিল সিএবি। কিন্তু শেষ পর্যন্ত কর্তারা রাজি হওয়ায় ম্যাচ আয়োজন করবে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা।
16344315_1585957108085298_802352667_n
ভারত-বাংলাদেশ টেস্ট হায়দরাবাদের বদলে কলকাতায় হওয়ার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছিল কারণ নিজামের শহরের ক্রিকেট সংস্থায় অচলাবস্থা অব‍্যাহত। লোধা সুপারিশ পূর্ণাঙ্গ কার্যকর করা নিয়ে সংস্থার বৈঠক থেকে ওয়াক-আউট করেন আর্শাদ আয়ুব। হাইকোর্ট আগেই ১৭ জানুয়ারির নির্বাচনে স্থগিতাদেশ জারি করেছিল। কিন্তু তার মাঝেই সংস্থার এক গোষ্ঠী আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা ঘোষণা করে। অন‍্য এক শিবির অবশ‍্য সেই সভাকে চ‍্যালেঞ্জ করে ফের আদালতের দ্বারস্থ হয়েছে।পরিস্থিতির দিকে নজর রাখতে বোর্ডের সিইও রাহুল জোহরিকেও নির্দেশ দিয়েছিল লোধা কমিশন। এর জন্য বোর্ডের কাছে আগেই ম‍্যাচ আয়োজনের ইচ্ছের কথা জানিয়েও রাখে সিএবি। কিন্তু প্রথমবার এদেশে অনুষ্ঠিত হতে চলা ভারত-বাংলাদেশ টেস্ট শেষপর্যন্ত হচ্ছে হায়দরাবাদেই ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
টেস্ট ম্যাচ হাতছাড়া ইডেনের ! ভারত-বাংলাদেশ টেস্ট তাহলে কোথায় ?
Next Article
advertisement
প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিরাট চমক তৃণমূলের...! যোগ দিলেন চার নতুন মুখ, ভোটে হবেন প্রার্থীও?
প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিরাট চমক তৃণমূলের...! যোগ দিলেন চার নতুন মুখ, ভোটে হবেন প্রার্থীও?
  • প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিরাট চমক তৃণমূলের!

  • তৃণমূলে যোগ দিলেন চার নতুন মুখ, হবেন প্রার্থীও?

  • আদিবাসী সমাজে পরিচিত মুখ মঙ্গল সোরেন, আর কে কে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement