advertisement

Humayun Kabir: শুভেন্দুকে অধিকারীকে কটাক্ষ, বিরোধী দলনেতাকে কী চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন?

Last Updated:

জনতা উন্নয়ন পার্টি গঠনের পর সিপিএম, আইএসএফ -এর মতো দলগুলির সঙ্গে জোট গঠনের চেষ্টা করেছিলেন হুমায়ুন৷

শুভেন্দুকে চ্যালেঞ্জ হুমায়ুনের৷
শুভেন্দুকে চ্যালেঞ্জ হুমায়ুনের৷
শুভেন্দু অধিকারীকে পাগল বলে কটাক্ষ করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভরতপুরের বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর৷ মুর্শিদাবাদের বেলডাঙায় হুমায়ুন কবীরের উদ্যোগে তৈরি হওয়া বাবরি মসজিদের অর্থ সংস্থান নিয়ে বিরোধী দলনেতা যে মন্তব্য করেছিলেন, তারই পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন ভরতপুরের বিধায়ক৷
বেলডাঙার প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণ নিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু এবং জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণার আগে সাতদিন বাংলাদেশে ছিলেন হুমায়ুন কবীর৷ বাবরি মসজিদ তৈরির জন্য যে খরচ, তার ৫০ শতাংশই এসেছে বাংলাদেশ থেকে৷ বাংলাদেশের জামাত ও এরাজ্যে তৃণমূলের যোগসূত্র হুমায়ুন কবীর৷’
এ দিন বিরোধী দলনেতার এই দাবিরই জবাব দিয়েছেন হুমায়ুন কবীর৷ জনতা উন্নয়ন পার্টির প্রধাব হুমায়ুন বলেন, ‘শুভেন্দু অধিকারী একজন পাগল৷ আমি কোনও পাগলের কথার জবাব দিই না৷ শুভেন্দু অধিকারীকে বলুন ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে এই সমস্ত অভিযোগ প্রমাণ করতে৷’
advertisement
advertisement
হুমায়ুনের জোট গঠনের উদ্যোগ এখনও পর্যন্ত ফলপ্রসূ হয়নি৷ তাতেও অবশ্য দমছেন না ভরতপুরের বিধায়ক৷ এ দিনও হুমায়ুন দাবি করেছেন, আগামী ২৫ ফেব্রুয়ারি দলের নির্বাচনী কৌশল নিয়ে বড় ঘোষণা করবেন তিনি৷ হুমায়ুন ইতিমধ্যেই দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েটদের বিরুদ্ধেও প্রার্থী দেবে জনতা উন্নয়ন পার্টি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Humayun Kabir: শুভেন্দুকে অধিকারীকে কটাক্ষ, বিরোধী দলনেতাকে কী চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন?
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement