advertisement

#RisingBengal: কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ থেকে কতজন টাকা পেয়েছেন ? মোদি সরকারকে তোপ মমতার

Last Updated:
#কলকাতা: রাইজিং বেঙ্গল 2018 ৷ বাংলার উন্নয়নের রুটম্যাপের সন্ধান ৷ নিউজ18 বাংলার উদ্যোগে কলকাতায় মেগা কনক্লেভ ৷ আলোচনায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্টজনেরা ৷ এদিন সবার প্রশ্নের খোলামেলা জবাব দিলেন মুখ্যমন্ত্রী ৷
এদিনের অনুষ্ঠানে প্রথম থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধেসরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিনের অনুষ্ঠানের প্রথম থেকে আঞ্চলিক দলগুলি গুরুত্ব নিয়ে আলোচনা শুরু হয় ৷ মুখ্যমন্ত্রী জানান, ২০১৯-এ জাতীয় রাজনীতিতে বাংলার একটা বড় ভূমিকা থাকবে ৷ তিনি বলেন মানুষ বিজেপিকে চায় না ৷ গণভোটে জবাব পাবে বিজেপি ৷
advertisement
advertisement
বিজেপিকে কটাক্ষ করে তিনি আরও বলেন সব দিক থেকে ব্যর্থ কেন্দ্রীয় সরকার ৷ দেশের উন্নয়নে খরচ করছে না বিজেপি ৷ নিজেদের প্রচারে চালাতেই খরচ কেন্দ্রের ৷ নির্বাচনের আগে বিজ্ঞাপনে খরচ করছে ৷
advertisement
অনেক পিছিয়ে পড়েছিল বাংলা ৷ আগের সরকারের দেনা শোধ করছে বর্তমান সরকার ৷ তা সত্ত্বেও একের পর এক প্রকল্প নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য ৷ কন্যাশ্রী থেকে সবুজ সাথী প্রকল্পে উপকৃত হয়েছে বাংলার একাধিক মানুষ ৷ অন্যদিকে কেন্দ্রকে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেন
‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে কজন টাকা পেয়েছেন ৷ বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কেন্দ্রের বরাদ্দ ১০০ কোটি ৷ প্রকল্পের প্রচারেই খরচ ৮০ কোটি ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
#RisingBengal: কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ থেকে কতজন টাকা পেয়েছেন ? মোদি সরকারকে তোপ মমতার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement