advertisement

Durga Pituri Lane: ফের আতঙ্ক বউবাজারে... আচমকা ভেঙে পড়ল কার্নিশ, তারপরেই...

Last Updated:

Durga Pituri Lane: ২০১৯ সালে এখানে ফাটল ধরা পড়েছিল৷ পরে সারিয়ে দেওয়া হয়৷ গত দু'দিনে বৃষ্টি হয়েছে। তার জেরে পুরানো বাড়ির একটি কার্নিশ ভেঙে পড়ে৷

বাড়ি ভাঙল বউবাজারে
বাড়ি ভাঙল বউবাজারে
কলকাতা: ফের শিরোনামে দুর্গাপিতুরী লেন। সকাল সকাল আতঙ্ক ছড়াল বউবাজারে৷ মেট্রোর কাজের এলাকায় একটি বাড়ির কার্নিশ ভেঙে পড়ে৷ তাহলে কি মেট্রোর কাজের জন্য এই সমস্যা? প্রশ্ন উঠছে।
নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল জানাচ্ছে, মেট্রোর কাজের জন্য এখানে কিছুই হয়নি৷ ৬বি দুর্গা পিতুরী লেনের একটি বাড়ির কার্নিশ ভেঙে পড়ে৷ বাড়িটি ফাঁকা ছিল। ২০১৯ সালে এখানে ফাটল ধরা পড়েছিল৷ পরে সারিয়ে দেওয়া হয়৷ গত দু’দিনে বৃষ্টি হয়েছে। তার জেরে পুরানো বাড়ির একটি কার্নিশ ভেঙে পড়ে৷ কেউ আহত হয়নি। সব ঠিক আছে।
advertisement
advertisement
 যেখানে এই ঘটনা ঘটেছে, সেখান থেকে বেশ কিছুটা দূরে মাটির উপরে মেট্রোর কাজ চলছে৷ অযথা আতঙ্কিত হওয়ার কিছু  নেই বলে জানাচ্ছে কেএমআরসিএল। যদিও তাদের আধিকারিকেরা সাইট পরিদর্শন করে এসেছেন।
advertisement
আরও পড়ুন: বুধ রাত থেকে উথালপাতাল জীবন, ‘নিখোঁজ’ সায়নী ঘোষ! ইডি-র হাজিরা নিয়ে বড় সংশয়
প্রসঙ্গত,  আপাতত স্বস্তি বউবাজারের মেট্রোর কাজে। শেষ হল কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ। সাড়ে চার মিটার কাজ শেষ করতে বিপত্তি ঘটে গত বছর।বেশ কিছুদিন অপেক্ষার পরে শেষ করা হল কাজ। এবার লাইন পাতার কাজ শুরু হবে। তৈরি হবে সুড়ঙ্গর রিং। চলতি বছরের ডিসেম্বর মাসে বউবাজারের সব কাজ শেষ করতে চায় কেএমআরসিএল। গত সপ্তাহেই শুরু হয়, বউবাজারের মেট্রোর কাজ।তিনটি বাড়ি থেকে সরানো হয়েছিল ৪৫ জনকে। সোমবার থেকে কংক্রিট বেস তৈরির কাজ শুরু হয়।সাড়ে চার মিটার অংশের কাজ বাকি ছিল। সেই কাজ শেষ হয়ে গেল। এই কাজ সম্পন্ন হওয়ায় লাইন পাতা যাবে।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Pituri Lane: ফের আতঙ্ক বউবাজারে... আচমকা ভেঙে পড়ল কার্নিশ, তারপরেই...
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement