advertisement

চিকিৎসা না করে ফেরানোর অভিযোগ! শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বি সি রায় হাসপাতালে

Last Updated:

শিশুর পরিবারের অভিযোগ, রাজারহাটের বাসিন্দা দেড় বছর বয়সী শিশুকে বমি, ডায়রিয়া নিয়ে গতকাল, শনিবার রাতে এই হাসপাতালে নিয়ে আসলে বলা হয় ভর্তি হবে না৷ বি.সি রায় শিশু হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে দেখা দেয় তীব্র উত্তেজনা৷

চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ! দেড় বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হাসপাতালেরবিবার ভোরে পরিস্থিতি অপ্রত্যাশিত মোড় নেয়। একটি শিশুর কান্নার শব্দে ঘর ভরে যায়, যা নিশ্চিত করে যে বিয়ের মাত্র কয়েক ঘন্টা পরেই কনে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছে।
চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ! দেড় বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হাসপাতালেরবিবার ভোরে পরিস্থিতি অপ্রত্যাশিত মোড় নেয়। একটি শিশুর কান্নার শব্দে ঘর ভরে যায়, যা নিশ্চিত করে যে বিয়ের মাত্র কয়েক ঘন্টা পরেই কনে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছে।
কলকাতা: ফুলবাগানের বি.সি রায় শিশু হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা৷ শিশুর পরিবারের অভিযোগ, রাজারহাটের বাসিন্দা দেড় বছর বয়সী শিশুকে বমি, ডায়রিয়া নিয়ে গতকাল, শনিবার রাতে এই হাসপাতালে নিয়ে আসলে বলা হয় ভর্তি হবে না৷ সোমবার আউটডোরে দেখাতে বলা হয়৷ সূত্রের খবর, এরপর পরিবার শিশুটিকে নিয়ে বাড়ি চলে যায়৷
এরপর আজ সকাল থেকে শিশুটির পরিস্থিতি আবার অবনতি হলে বেলা তিনটা নাগাদ ফের হাসপাতালে নিয়ে আসে৷ অভিযোগ, ইমার্জেন্সিতে দেখানোর সময়ই মৃত্যু হয় শিশুটির৷ এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে শিশুর পরিবার৷ অভিযোগ, পরিবার-পরিজন এর সঙ্গে পুলিশের ঝামেলা বাঁধে৷ দু’পক্ষের বচসা হাতাহাতি৷
advertisement
advertisement
প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই ডোমকল হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ ওঠে৷ চিকিৎসার গাফিলতিতে ডোমকলের এক প্রাইভেট ক্লিনিকে মৃত‍্যু হয় ৪ মাসের শিশুর৷ ঘটনাটি ঘটেছে ডোমকলের হাসপাতাল মোড়ের শিশুরোগ বিশেষজ্ঞ ডা: হুমায়ুন কবীরের ক্লিনিকে৷ সেই হাসপাতালে অভিযোগ ওই শিশুর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ থাকা সত্ত্বেও নাম না আসায় সকাল ১১টা থেকে দীর্ঘক্ষণ ক্লিনিকে বসিয়ে রাখে কর্মচারীরা।
advertisement
শিশুর পরিবারের অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও ওই শিশুটিকে চিকিৎসককে দেখানো হয়নি। অভিযোগ সেই কারণেই মারা যায় শিশুটি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফেটে পরে শিশুর পরিবারের লোকেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চিকিৎসা না করে ফেরানোর অভিযোগ! শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বি সি রায় হাসপাতালে
Next Article
advertisement
Bengaluru Body Builder: বিয়ের কার্ড, শাড়ি দেখিয়ে সম্পর্ক শেষ করলেন প্রেমিকা! চরম সিদ্ধান্ত নিলেন বেঙ্গালুরুর বডি বিল্ডার
বিয়ের কার্ড, শাড়ি দেখিয়ে হাত ছাড়লেন প্রেমিকা! চরম সিদ্ধান্ত বেঙ্গালুরুর বডি বিল্ডারের
  • অন্য একজন ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন প্রেমিকা৷ সেই মানসিক আঘাত সহ্য করতে না পেরেই আত্মঘাতী হলেন বেঙ্গালুরুর বাসিন্দা ২৬ বছর বয়সি এক বডি বিল্ডার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement