advertisement

জামাইয়ের পাতে কি পড়বে না ইলিশ? মুখ ভার শাশুড়িদের

Last Updated:

অনেকে মনে করছেন, খোকা ইলিশ বিক্রিই ইলিশের আকালের জন্য দায়ী।

#কলকাতা: ঝালে-ঝোলে-অম্বলে জামাই আদর করবেন। পাতে তুলে দেবেন, পঞ্চব্যঞ্জন। সব শাশুড়িরই থাকে এই শখ। কিন্তু পঞ্চব্যঞ্জন থেকে কি এবার বাদ পড়বে ইলিশ? জামাই ষষ্ঠীর আগের জমজমাট বাজারে ইলিশের হাহাকার।
রূপে মনভোলানো, আর স্বাদে তার তুলনা টানা বৃথা। মাছে-ভাতে বাঙালির ইলিশ প্রীতি চিরকালীন। এহেন বাঙালির জামাই ষষ্ঠীর অনুষ্ঠান ইলিশে জমজমাট হবেই। জামাইদের পাতে রূপোলি শস্য সাজােল শাশুড়ির হাসি যেন আরও চওড়া। কিন্তু এবারে কি জামাই আদরে ভাঁটা পড়বে? বাজার অন্তত সেরকমই বলছে। বাজারের ইলিশের যে দেখা মেলা ভার।
advertisement
advertisement
ওড়িশা, মুম্বই, বাংলার উপকূল থেকে গত সপ্তাহে জালে ওঠেনি ইলিশ। ইলিশের মরশুম শুরু হয়নি। ভরসা মায়ানমার থেকে আসা প্যাকেজড ইলিশ। গতবছরও সাড়ে চারশ মেট্রিক টন ইলিশ মজুত ছিল। তবে দক্ষিণ চব্বিশ পরগনার ম‍াছ বিক্রেতারা বলছেন, ইলিশ পাওয়া যাবেই।
মৎস্যজীবীরা দাবি করলেও ছবিটা কিন্তু অন্য। জামাই ষষ্ঠীর আগে ইলিশের আকালে মুখ ভার শাশুড়িদের। অনেকে মনে করছেন, খোকা ইলিশ বিক্রিই ইলিশের আকালের জন্য দায়ী। ইতিমধ্যেই রাজ্য সরকারও কঠোর পদক্ষেপ নিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জামাইয়ের পাতে কি পড়বে না ইলিশ? মুখ ভার শাশুড়িদের
Next Article
advertisement
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
  • নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !

  • দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে

  • কী জানালেন পরিচালকের স্ত্রী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement