বিধাননগর পুরসভায় কাল হচ্ছে না আস্থা ভোট, নোটিশ খারিজ হাইকোর্টে
Last Updated:
#কলকাতা: আপাতত স্বস্তিতে সব্যসাচী দত্ত । বিধাননগরের মেয়র পদ থেকে সরাতে যে অনাস্থা আনা হয়েছিল, সেই নোটিস খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। কাউন্সিলর কেনাবেচা রুখতে দু’দিনের মধ্যেই ফের অনাস্থা নোটিস দেওয়ার নির্দেশ। কাল, বৃহস্পতিবার বিধাননগরে আস্থা ভোট হচ্ছে না ৷
আস্থা বিজ্ঞপ্তি খারিজ করল হাইকোর্ট ৷ নিয়ম মেনে দেওয়া হয়নি আস্থা বিজ্ঞপ্তি বলে মত আদালতের ৷ নতুন করে আস্থা ভোটের বিজ্ঞপ্তি দিতে পারেন চেয়ারপার্সন ৷ ২ দিনের মধ্যে দিতে হবে বিজ্ঞপ্তি ৷
বিধাননগরের মেয়র পদ থেকে সব্যসাচী দত্তকে সরাতে চায় তৃণমূল। সেই মতো, গত ৯ জুলাই তৃণমূল পরিচালিত বিধাননগর পুরনিগমের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা নোটিস জারি করেন পুর কমিশনার। যাকে চ্যালেঞ্জ জানিয়ে ১২ জুলাই হাইকোর্টে মামলা করেন সব্যসাচী দত্ত। সেই মামলাতেই বুধবার রায় দিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।
advertisement
Location :
First Published :
Jul 17, 2019 7:17 PM IST









