advertisement

গরুপাচারের তদন্তে নয়া মোড়, আপাতত রাজ্য পুলিশ তদন্ত করতে পারবে না, নির্দেশ আদালতের

Last Updated:

গরুপাচারের বৃহত্তর অপরাধের তদন্ত চালিয়ে যাবে সিবিআই৷ সুমন শঙ্কর চট্টোপাধ্যায়ের জনস্বার্থ মামলায় নির্দেশ জারি করল আদালত।

#কলকাতা: গরুপাচারে রাজ্যের তদন্তে নিষেধাজ্ঞা চাপাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অন্তর্বতী নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট। রঘুনাথগঞ্জ থানার গরু চুরি মামলার তদন্ত আপাতত করতে পারবে না রাজ্য পুলিশ, এই মর্মে নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট।
গরুপাচারের বৃহত্তর অপরাধের তদন্ত চালিয়ে যাবে সিবিআই৷ সুমন শঙ্কর চট্টোপাধ্যায়ের জনস্বার্থ মামলায় নির্দেশ জারি করল আদালত। এর পাশাপাশি রাজ্যকেও হলফনামা দিতে নির্দেশ৷ ১৪ নভম্বর মামলার পরবর্তী শুনানি। ২০১৯ সালের ২৩ নভেম্বর বিএসএফের ২ হাজার গরুপাচারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই।
advertisement
advertisement
আরও পড়ুন- পুজোর মুখে ফের ডেঙ্গিতে মৃত্যু শহরে, বাড়ছে আতঙ্ক
গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেন। ২০১৯ সালের ২৪ নভেম্বর রাজ্য পুলিশও তদন্ত শুরু করে। রাজ্যের তদন্তে ২ বছর চুপ থাকার পর ১৩ ফেব্রুয়ারী ২০২২ রঘুনাথগঞ্জ থানার মামলায় আবারও তদন্তের নির্দেশ দেয় স্থানীয় এসিজেএম। সমান্তরাল তদন্ত শাসক দলের নেতাদের সুরক্ষা দিতে করা হচ্ছে বলে অভিযোগ এনে জনস্বার্থ মামলা হয়। সিবিআই আদালতে জানায়, ২ বছর পর রাজ্যের এই তদন্ত সিবিআইয়ের তদন্ত ব্যহত করবে। তার পরেই এই নির্দেশ৷
advertisement
অর্ণব হাজরা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গরুপাচারের তদন্তে নয়া মোড়, আপাতত রাজ্য পুলিশ তদন্ত করতে পারবে না, নির্দেশ আদালতের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement