advertisement

Bus: সঙ্কটে বাসের ভবিষ‍্যত! ১৫ বছরের নিয়মের ফাঁদে বাতিল হতে পারে কলকাতার কয়েক হাজার বাস, কী নির্দেশ দিল আদালত?

Last Updated:

Bus: ১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ বাসের ভবিষ্যৎ নির্ধারণে রাজ্যকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিল আদালত। কলকাতা শহর ও শহরতলীর বিভিন্ন রুটে কয়েক হাজার বাস মেয়াদ উত্তীর্ণের তালিকায়।

সঙ্কটে বাসের ভবিষ‍্যত! ১৫ বছরের নিয়মের ফাঁদে বাতিল হতে পারে কলকাতার কয়েক হাজার বাস, কী নির্দেশ দিল আদালত?
সঙ্কটে বাসের ভবিষ‍্যত! ১৫ বছরের নিয়মের ফাঁদে বাতিল হতে পারে কলকাতার কয়েক হাজার বাস, কী নির্দেশ দিল আদালত?
কলকাতা: ১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ বাসের ভবিষ্যৎ নির্ধারণে রাজ্যকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিল আদালত। কলকাতা শহর ও শহরতলীর বিভিন্ন রুটে কয়েক হাজার বাস মেয়াদ উত্তীর্ণের তালিকায়। ফলে বাতিল হতে পারে কয়েক হাজার বাস। রাজ্যের মুখ্যসচিবকে আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তি পুনর্বিবেচনা করার নির্দেশ হাইকোর্টের।
বাসের মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ হাইকোর্টের। সোমবার কলকাতা হাইকোর্টের দায়ের হওয়া মামলায় এই নির্দেশ দেন বিচারপতি রাই চট্টোপাধ্যায়। সূত্রের খবর, ২৪ নম্বর রুটে প্রায় ৩৯ টি বাস রাজ্যে সরকারের জারি করা নির্দেশিকার ভিত্তিতে চলতি মাসেই বাতিল হতে চলেছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, ১৫ বছরের নিয়মের ফাঁদে আগামী মার্চের মধ‍্যেই বাতিল হতে পারে কলকাতার একাধিক বাস। অন‍্যদিকে বাস মালিকদের অভিযোগ, বাসের ব‍্যবসায় লাভ নেই। তাই বাস কেনার সামর্থ‍্য বহু বাসমালিকেরই নেই।
advertisement
১৫ বছরের নিয়মের সময়সীমা বাড়ানো নিয়ে তাই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বাস মালিকেরা। মালিকপক্ষের আবেদন, করোনা অতিমারিতে দু’বছর বাস চালানোই যায়নি স্বাভাবিক ভাবে। তাই অতিরিক্ত সময় বা মেয়াদ বাড়ানো হোক বাসগুলির।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bus: সঙ্কটে বাসের ভবিষ‍্যত! ১৫ বছরের নিয়মের ফাঁদে বাতিল হতে পারে কলকাতার কয়েক হাজার বাস, কী নির্দেশ দিল আদালত?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement