advertisement

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাটল অচলাবস্থা, আজ থেকে সচল স্বাস্থ্যক্ষেত্র

Last Updated:
#কলকাতা: অচলাবস্থা কাটল। আজ থেকে সচল স্বাস্থ্যক্ষেত্র।  আটদিনের মাথায় উঠল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের ঘণ্টা দুয়েকের বৈঠক হয়। চিকিৎসকদের নিরাপত্তায় একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত করার নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সাতদিন ধরে যা সম্ভব হচ্ছিল না, সেটাই করে দেখাল ঘণ্টার দুয়েকের বৈঠক। অভাব-অভিযোগ, মান-অভিযানের পালা পেরিয়ে সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা।
চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে গত ১০ জুন এনআরএসের জুনিয়র ডাক্তারদের মারধর করা হয়। গুরুতর আহত হয়ে ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। আন্দোলনকারী ডাক্তাররা দাবি করেছিলেন, পরিবহের অবস্থা এমনই গুরুতর যে তিনি আর কখনও সার্জেন হতে পারবেন না। সেই দাবি খারিজ করে দিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।
advertisement
advertisement
গত ১০ চিকিৎসক নিগ্রহের পর থেকেই শুরু হয়েছিল কর্মবিরতি। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাটাই থমকে গিয়েছিল। আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বের করতে বারবার বার্তা দিয়েছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর আহ্বানে রবিবার শেষমেষ সুর নরম করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেইমতোই সোমবার বৈঠক হয় নবান্নে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাটল অচলাবস্থা, আজ থেকে সচল স্বাস্থ্যক্ষেত্র
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement