advertisement

Governor CV Ananda Bose on Aparajita Bill: রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল পাঠালেন রাজ্যপাল! ক্ষুব্ধ রাজ্য সরকারের ভূমিকায়

Last Updated:

Aparajita Bill 2024: বিধানসভায় বিল পাস হওয়ার পরে অপরাজিতা বিলটি রাজ্যপাল সই না করে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়েছেন।

কী করলেন রাজ্যপাল?
কী করলেন রাজ্যপাল?
কলকাতা: ৩ অগাস্ট পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্ব সম্মতিক্রমে পাস হয়েছে ধর্ষণ এবং নারী নির্যাতন বিরোধী অপরাজিতা বিল।
ধর্ষণের সাজা হিসাবে ফাঁসি, দ্রুত বিচার, দ্রুত তদন্ত-সহ একাধিক প্রস্তাব রাখা হয়েছে সেই বিলে। বিল নিয়ে রাজ্য বিধানসভায় বিরোধীতা করেনি তৃণমূল, বিজেপি এবং আইএসএফ। কিন্তু বিধানসভায় বিল পাস হওয়ার পরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে বিল পাঠানোর পরে এখনও সই করা হয়নি সেই বিলে। অপরাজিতা বিলটি রাজ্যপাল সই না করে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়েছেন।
advertisement
advertisement
এর আগে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে ধর্ষণ নিয়ে কড়া সাজা সংক্রান্ত এই বিল আনার কথা ঘোষণা করার সময়ই রাজ্যপালের কাছে সেই বিল দ্রুত সই করার জন্য দাবি তুলেছিলেন। রাজ্যপালের এই বিল নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই জন্যই বিলটি তিনি আপাতত সই না করে দেশের রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন বলে অনুমান দেশের রাজনৈতিক মহলের।
advertisement
advertisement
প্রসঙ্গত, বিলটিতে দেশের ধর্ষণ সংক্রান্ত ভারতীয় ন্যায় সংহিতার কিছু পরিবর্তন করা হয়েছে, যাতে ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কড়া শাস্তি দেওয়া যায়। রাজ্যপাল বিলট সই করলেই আইনে পরিণত হত। এখন রাষ্ট্রপতি বিল নিয়ে কী প্রতিক্রিয়া দেন সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Governor CV Ananda Bose on Aparajita Bill: রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল পাঠালেন রাজ্যপাল! ক্ষুব্ধ রাজ্য সরকারের ভূমিকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement