advertisement

'রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ,' বিশ্বভারতীর ঘটনায় ট্যুইট রাজ্যপালের

Last Updated:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অবশেষে ঘেরাও মুক্ত বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত৷ নয়া নাগরিকত্ব আইন ও এনআরসি-র পক্ষে একটি সেমিনারে যোগ দিতে গিয়েছিলেন স্বপন দাশগুপ্ত৷

#কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তকে ঘেরাওর ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা করে ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের ট্যুইট, 'এই ঘটনা প্রমাণ করছে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ৷ আরও চিন্তার বিষয় হল, সরকার গা এলিয়ে বসে রয়েছে৷ অবিলম্বে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার সময় এসেছে৷'
advertisement
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অবশেষে ঘেরাও মুক্ত বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত৷ নয়া নাগরিকত্ব আইন ও এনআরসি-র পক্ষে একটি সেমিনারে যোগ দিতে গিয়েছিলেন স্বপন দাশগুপ্ত৷ সেখানেই তাঁকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে বাম ছাত্র সংগঠন ৷ রাত সাড়ে ৯টা নাগাদ ঘেরাও তোলে বিক্ষোভকারীরা৷ ছাত্র সংগঠন জানায়, সেমিনার বয়কট করা গিয়েছে৷ তাই বিক্ষোভ তুলে নেওয়া হচ্ছে৷ বুধবার বিশ্বভারতীর পেক্ষাগৃহে ‘The CAA-2019: Understanding and Interpretation’ শীর্ষ বিষয়ে বক্তব্য রাখার কথা ছিল বিজেপি-র রাজ্যসভা সাংসদের৷ কিন্তু বিশ্বভারতীতে পৌঁছতেই স্বপন দাশগুপ্তকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা৷
advertisement
advertisement
ঘটনার সমালোচনা করে রাজ্যপাল ট্যুইটারে লেখেন, 'রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে ঘেরাও করার ঘটনায় পুলিশের ডিজি বীরেন্দ্র কুমার, বিশ্বভারতীর উপাচার্য ও আরও অনেকের সঙ্গে কথা বলেছি৷ আমি ওঁদের অনুরোধ করেছি, দ্রুত পদক্ষেপ করতে৷ আইন-শৃঙ্খলার এ হেন অবনতি খুবই চিন্তার৷'
দীর্ঘক্ষণ ৩ ঘণ্টা ঘেরাও করে রাখা হয় বিশ্বভারতীর কোট সদস্য স্বপন দাশগুপ্তকে৷ ছাত্র সংগঠনের বক্তব্য ছিল, বিশ্বভারতীতে এই ধরনের বিষয়ে সেমিনারের কোনও প্রয়োজন নেই৷ ফলে বিজেপি সাংসদকে ঘিরে উত্তপ্ত হতে শুরু করে বিশ্বভারতী ক্যাম্পাস৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ,' বিশ্বভারতীর ঘটনায় ট্যুইট রাজ্যপালের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement