advertisement

Jagdeep Dhankhar seeks report on Hanskhali incident: হাঁসখালি কাণ্ডে রিপোর্ট তলব রাজ্যপালের, মুখ্যসচিবকে বেঁধে দিলেন সময়

Last Updated:

এ দিনই হাঁসখালির ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ঘটনায় কোনও রং না দেখেই ব্যবস্থা নিয়েছে পুলিশ৷

ফের সরকারের ভূমিকায় সরব রাজ্যপাল
ফের সরকারের ভূমিকায় সরব রাজ্যপাল
#কলকাতা: হাঁসখালিতে কিশোরীর ধর্ষণ ও মৃ্ত্যুর ঘটনায় মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ আগামী ১৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল৷
এ দিনই হাঁসখালির ঘটনা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তার পরেই মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব করেন রাজ্যপাল৷
advertisement
প্রসঙ্গত, এ দিনই হাঁসখালির ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ঘটনায় কোনও রং না দেখেই ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ নিরপেক্ষ তদন্তেরও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷ নদিয়ার হাঁসখালিতে এক কিশোরীর ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি৷ অভিযোগ, এই ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালির ছেলে ব্রজ গয়ালিকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
যদিও ময়নাতদন্ত না করেই এবং ডেথ সার্টিফিকেট ছাড়াই কিশোরীর দেহ সৎকার করা হয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনায় ফের একবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা৷ এবার বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করে রাজ্যের উপরে চাপ বাড়ালেন রাজ্যপালও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jagdeep Dhankhar seeks report on Hanskhali incident: হাঁসখালি কাণ্ডে রিপোর্ট তলব রাজ্যপালের, মুখ্যসচিবকে বেঁধে দিলেন সময়
Next Article
advertisement
WB Assembly Elections 2026: ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
  • একসঙ্গে ৮৩ জন বিডিও বদলি করার নির্দেশ দিল কমিশন

  • সবথেকে বেশি বিডিও বদলি পূর্ব মেদিনীপুরে

  • নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement