advertisement

মেট্রো স্টেশনের কাছ থেকে উদ্ধার ৫ কোটি টাকা র সোনার বিস্কুট

Last Updated:

রবিবার মেট্রো স্টেশনের কাছ থেকে ১৪০টি সোনার বিস্কুট-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

#কলকাতা: রবিবার মেট্রো স্টেশনের কাছ থেকে ১৪০টি সোনার বিস্কুট-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স বা ডিআরআই-এর কাছে গোপন সূত্রে খবর ছিল যে বেশ কয়েকজন সোনা পাচারের চেষ্টা চালাচ্ছে ৷ এই তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধেবেলায় এম জি রোড মেট্রো স্টেশনের সামনে ফাঁদ পেতেছিল অফিসাররা ৷ কয়েকজনের গতিবিধি দেখে সন্দেহ হলে দু’জনকে আটক করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, দু’জনের থেকে ১৬ কেজি সোনা উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া সোনার দাম প্রায় সাড়ে চার কোটি টাকা ৷ ধৃতেদর নাম অসিত কুমার রায় ও শ্যামল সরকার ৷ ২জনকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় ৷ ধৃতদের ৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷ ২ জনেই রানাঘাটের বাসিন্দা ৷ বড় বাজারে ব্যবসায়ীদের কাছে সোনা বিক্রির ছক ছিল তাদের ৷ কিন্তু বিক্রি করার আগেই পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে যায় তারা ৷
advertisement
সোনার বিস্কুটগুলি দুবাই ও সুইৎজারল্যান্ডে তৈরি বলে অনুমান তদন্তকারী দলের ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মেট্রো স্টেশনের কাছ থেকে উদ্ধার ৫ কোটি টাকা র সোনার বিস্কুট
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement