advertisement

Election Commission: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে সন্দেশখালি ইস্যু, ‘কী ঘটনা ঘটেছে’, উঠল প্রশ্ন

Last Updated:

Election Commission: বসিরহাটের এসপি সন্দেশখালীর ঘটনার বিস্তারিত তথ্য তারপরেই ফুল বেঞ্চের কাছে দেন৷

কলকাতা: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে উঠে এলে সন্দেশখালি ইস্যু৷ সন্দেশখালিতে ঠিক কী কী ঘটনা ঘটেছে, বসিরহাটের এসপির কাছে সেই সমস্ত কিছু জানতে চাইল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ পাশাপাশি, বসিরহাটের এসপিকে পুরো ঘটনার ব্যাখ্যাও দিতে বলল কমিশন৷ সব মিলিয়ে ভোটের মুখে সন্দেশখালি শান্ত হওয়ার পরেও উঠে এল খবরের শিরোনামে৷
এ দিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে প্রশ্ন করে, কী কারণে এই ঘটনা ঘটল? পুলিশ কি মনে করছে তাদের কাজে কোনওরকম গাফিলতি রয়েছে? বসিরহাটের এসপিকে সরাসরি এই প্রশ্ন করে কমিশন৷ সূত্র মারফত এগুলির পাশাপাশি জানা গিয়েছে,কোনও মৃত্যু, ধর্ষণ, সুইসাইডের মতো ঘটনা সন্দেশখালিতে যেন নির্বাচন চলার সময় না ঘটে, সে দিকে কড়া নজর রাখতে হবে পুলিশকে৷
advertisement
advertisement
শেখ শাহজাহানের কথাও উঠেছে৷ বলা হয়েছে, এই ধরনের কোনও ব্যক্তি কোনওরকম ভয় বা হুমকি যাতে সাধারণ মানুষকে না দিতে পারে, নির্বাচন চলাকালীন বা তার আগে, সে বিষয়ে প্রশাসনকে কড়া নজর রাখতে হবে৷ পাশাপাশি বৈঠক চলাকালীনই বসিরহাটের এসপি-এর কাছে জবাবদিহিও তলব করেছে পুলিশ৷ বলেছেন, জেলার এসপিকেও বলতে হবে, তাদের জেলাতে এই ধরনের কোনও ঘটনা ঘটেছে নাকি! বৈঠক চলাকালীনই বলতে হবে৷ ফুল বেঞ্চ নির্দেশ দিয়েছে প্রশাসনকে৷
advertisement
বসিরহাটের এসপি সন্দেশখালির ঘটনার বিস্তারিত তথ্য তারপরেই ফুল বেঞ্চের কাছে দেন৷ সেই কথা জানানোর পর, প্রায় ১৫ মিনিট ধরে বিস্তারিত বলা হয়, এই ধরনের পরিস্থিতি এড়াতে কী কী পদক্ষেপ করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে সন্দেশখালি ইস্যু, ‘কী ঘটনা ঘটেছে’, উঠল প্রশ্ন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement