advertisement

লাগাতার ১৬ দিন, আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, জেনে নিন কলকাতার দাম

Last Updated:

হাজার বিক্ষোভ, প্রতিবাদ, সমালোচনাতেও সমস্যার সমাধান নেই ৷ এই নিয়ে লাগাতার ১৬ দিন ৷ আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ৷ কালকের থেকে আজ কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ২৪ পয়সা ৷ গতকাল লিটার প্রতি দাম ছিল ৮০ টাকা ৯১ পয়সা।

#কলকাতা: হাজার বিক্ষোভ, প্রতিবাদ, সমালোচনাতেও সমস্যার সমাধান নেই ৷ এই নিয়ে লাগাতার ১৬ দিন ৷ আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ৷ কালকের থেকে আজ কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ২৪ পয়সা ৷ গতকাল লিটার প্রতি দাম ছিল ৮০ টাকা ৯১ পয়সা। আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৮১ টাকা ১৫ পয়সা ৷ রবিবার পেট্রোল ছিল ৮০ টাকা ৮৪ পয়সা।
অন্যদিকে, আজ শহরে ডিজেল লিটার প্রতি ৭১ টাকা ৯৪ পয়সা ৷ কালকের থেকে ডিজেলের দাম বাড়ল ২২ পয়সা ৷ সোমবার কলকাতায় ডিজেলের দাম ছিল ৭১ টাকা ৭২ পয়সা। রবিবার ছিল ৭১ টাকা ৬৯ পয়সা।
advertisement
ইতিমধ্যেই অগ্নিমূল্য জ্বালানির জেরে পুড়ছে বাজার ৷ পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে ও ভাড়াবৃদ্ধির দাবিতে ১৮, ১৯ ও ২০ জুন কলকাতায় ট্যাক্সি ধর্মঠকের ডাক দিয়েছে ট্যাক্সি সংগঠনগুলি ৷ মধ্যবিত্তের ভাঁড়ারেও পড়ছে টান ৷ সবজি, মাছ, মাংস, ফলে হাত ঠেকানো যাচ্ছে না ৷ তড়তড়িয়ে বেড়েছে আলুর দামও ৷ ইতিমধ্যেই আলুর দামে রাশ টানতে মুখ্যমন্ত্রীর নির্দেশে দুপুরে খাদ‍্য ভবনে বৈঠকে বসছেন কৃষি বিপণনমন্ত্রী তপন দাশগুপ্ত। বৈঠকে থাকবেন আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘরের মালিকরা। থাকবেন কৃষি দফতরের সচিবরাও। এই পরিস্থিতিতে ফড়েরা যাতে মাথাচাড়া না দিতে পারে সেদিকেও নজর রাখছে সরকার ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লাগাতার ১৬ দিন, আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, জেনে নিন কলকাতার দাম
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement