advertisement

ভাড়াবৃদ্ধির দাবিতে ১৮, ১৯ ও ২০ জুন কলকাতায় ট্যাক্সি ধর্মঘট

Last Updated:

ভাড়াবৃদ্ধির দাবিতে ১৮, ১৯ ও ২০ জুন কলকাতায় ট্যাক্সি ধর্মঘট

#কলকাতা: লাগাতার রোজ বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম!  কাজেই,  পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে ও ভাড়াবৃদ্ধির দাবিতে ১৮, ১৯ ও ২০ জুন ট্যাক্সি স্ট্রাইকের ডাক দিল ট্যাক্সি সংগঠনগুলি। ইন্ডিয়ান অয়েল-এর কার্যালয়ের সামনে আগামিকাল থেকে ধর্নায় বসবে ট্যাক্সি সংগঠনের সদস্যরা।
আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। টানা ১৫দিন ধরে অগ্নিমূল্য জ্বালানি। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ টাকা ৯১ পয়সা। রবিবার ছিল ৮০ টাকা ৮৪ পয়সা। আজ কলকাতায় ডিজেলের দাম ৭১ টাকা ৭২ পয়সা। রবিবার ছিল ৭১ টাকা ৬৯ পয়সা।
পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে, বাজার আগুন। মাছ-সবজি, ফল, সবকিছুরই দাম চড়া। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ খাদ্য ভবনে সংশ্লিষ্ট দফতরগুলির সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন কৃষি বিপণনমন্ত্রী। থাকবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে চড়া বাজার দর কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে ফড়েরা যাতে মাথাচারা না দিতে পারে সেদিকেও নজর দেওয়া হবে।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভাড়াবৃদ্ধির দাবিতে ১৮, ১৯ ও ২০ জুন কলকাতায় ট্যাক্সি ধর্মঘট
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement