advertisement

বিসর্জনের শোভাযাত্রায় উৎশৃঙ্খলতা, প্রতিবাদ করলে নিগৃহীত ৪ তরুণ-তরুণী

Last Updated:

কালীপুজোয় ভাসান যাত্রীদের বিশৃঙ্খলার শিকার হলেন চার যুবক-যুবতী ৷ অভিযোগ, কালীপুজোর নিরঞ্জন শোভা যাত্রায় সামিল হওয়া যুবকদের আচরণের প্রতিবাদ করলে দুই যুবক সহ তাদের সঙ্গী দুই মহিলাকেও বেধড়ক মারধর করা হয় ৷

#কলকাতা: কালীপুজোয় ভাসান যাত্রীদের বিশৃঙ্খলার শিকার হলেন চার যুবক-যুবতী ৷ অভিযোগ, কালীপুজোর নিরঞ্জন শোভা যাত্রায় সামিল হওয়া যুবকদের আচরণের প্রতিবাদ করলে দুই যুবক সহ তাদের সঙ্গী দুই মহিলাকেও বেধড়ক মারধর করা হয় ৷ এমনকী, নিগ্রহের এই পুরো ঘটনাটি পুলিশের সামনে ঘটলেও তাদের তরফ থেকে কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে ফুলবাগান থানা এলাকায় ৷
রাত আটটা নাগাদ স্বভূমির পাশের মাল্টিপ্লেক্স থেকে সিনেমা দেখার পর বাড়ি ফেরার জন্য সংলগ্ন বাইপাসে গাড়ির অপেক্ষা করছিলেন চার জন তরুণ তরুণী ৷ সেসময় ওই রাস্তা দিয়ে একটি ভাসানের শোভাযাত্রা যাচ্ছিল ৷ অভিযোগ, শোভাযাত্রা থেকে একদল উৎশৃঙ্খল যুবক, তরুণীদের লক্ষ্য করে চকোলেট বোম ছোঁড়ে ৷ সঙ্গী দুই তরুণ প্রতিবাদ করলে ম্যাটাডোর থেকে নেমে তাদের বেধড়ক মারে যুবকেরা ৷
advertisement
লাঠির আঘাতে মাথা ফেটে যায় এক তরুণের ৷ অভিযোগ, কাছের পুলিশ কিয়স্কে জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি ৷ পুলিশের সামনেও চলে মারধর ৷ এমনকী অভিযুক্ত যুবকেরা পুলিশকেও হুমকি দেয় বলে অভিযোগ ৷ পরে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিসর্জনের শোভাযাত্রায় উৎশৃঙ্খলতা, প্রতিবাদ করলে নিগৃহীত ৪ তরুণ-তরুণী
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement