advertisement

কলকাতা বিমানবন্দরে কোকেন-সহ গ্রেফতার বিদেশিনী !

Last Updated:

দমদম বিমানবন্দরে কোকেন-সহ গ্রেফতার হল এক বিদেশিনী ৷

#কলকাতা: কলকাতা বিমানবন্দরে একইদিনে দু-দু’টি গ্রেফতারের ঘটনা ঘটল ৷ আজ, সকালে বিমানবন্দরে কোকেন-সহ গ্রেফতার হল এক বিদেশিনী ৷
পুলিশ জানিয়েছে, ব্রাজিল থেকে দুবাই হয়ে এদিন কলকাতায় আসে ওই মহিলা ৷ তার ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় ২ কেজি কোকেন ৷ উদ্ধার মাদকের বাজারমূল্য প্রায় ১৪ কোটি টাকা বলে জানা গিয়েছে ৷ এদিন মহিলার উপর সন্দেহ হতেই তার ব্যাগ তল্লাশি করেন নিরাপত্তারক্ষীরা ৷ শেষপর্যন্ত তাকে গ্রেফতার করেন দমদম বিমানবন্দরের নারকোটিক বিভাগের অফিসাররা ৷
advertisement
দমদম বিমানবন্দরে গ্রেফতার হওয়া সেই মহিলা ৷ দমদম বিমানবন্দরে গ্রেফতার হওয়া সেই মহিলা ৷
advertisement
এই ঘটনার পাশাপাশি আজ দমদম বিমানবন্দরে উদ্ধার হয়েছে সোনাও ৷ থাই এয়ারওয়েজের একটি বিমান থেকে উদ্ধার হয় ২ কেজি সোনা ! বিমানের সিটের তলায় লুকিয়ে রাখা ছিল ওই সোনা বলে জানা গিয়েছে ৷ ব্যাঙ্কক থেকে মঙ্গলবার রাতে কলকাতায় আসে বিমানটি ৷ বিমানের সিটের তলা থেকে সোনা উদ্ধারে শুল্ক দফতর ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা বিমানবন্দরে কোকেন-সহ গ্রেফতার বিদেশিনী !
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement