Bikash Bhawan Suicide Attempt: চরম ক্ষতিকারক কীটনাশক খেয়েছিলেন পাঁচ শিক্ষিকা, এনআরএসে আশঙ্কাজনক দু' জন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচ শিক্ষিকাই হামলা নামে অত্যন্ত ক্ষতিকারক একটি কীটনাশক খেয়েছিলেন (Bikash Bhawan Suicide Attempt)৷
#কলকাতা: বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকার মধ্যে এনআরএস হাসপাতালে ভর্তি দু' জনের অবস্থা আশঙ্কাজনক৷ এঁদের মধ্যে এক শিক্ষিকার বিষ খাওয়ার পর একজন হৃদরোগেও আক্রান্ত হয়েছেন৷ এনআরএস হাসপাতালে ভর্তি আর এক শিক্ষিকার অবস্থাও আশঙ্কাজনক৷ দু' জনকেই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগে রাখা হয়েছে৷
অন্যদিকে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন বাকি তিন শিক্ষিকার মধ্যে একজনে অবস্থা কিছুটা উদ্বেগজনক বলে জানা গিয়েছে৷ ওই হাসপাতালে চিকিৎসাধীন বাকি দুই শিক্ষিকার বিপদ কেটে গিয়েছে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা৷
চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচ শিক্ষিকাই হামলা নামে অত্যন্ত ক্ষতিকারক একটি কীটনাশক খেয়েছিলেন৷ বিষের প্রভাবে তাঁদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কাজকর্ম বন্ধ হওয়ারও আশঙ্কা ছিল৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর দ্রুত শিক্ষিকাদের শরীর থেকে বিষ বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়৷ যদিও এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন দুই শিক্ষিকার অবস্থার অবনতি হতে থাকে৷
advertisement
advertisement
এ দিন দুপুরে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে এসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন পাঁচজন এসএসকে এবং এমএসকে শিক্ষিকা৷ কোচবিহারের দিনহাটায় বদলি করা হয়েছে, এই অভিযোগ করে এ দিন শিক্ষক ঐক্য মঞ্চের সদস্য ওই শিক্ষিকারা বিক্ষোভ দেখাতে আসেন৷ বাড়ির কাছাকাছি স্কুলে বদলির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন ওই শিক্ষিকারা৷ পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আচমকাই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাঁচজন৷ পুলিশের সামনেই বিষ খান তাঁরা৷
advertisement
ঘটনার পর সন্ধ্যায় ঘটনাস্থলে যায় ফরেন্সিক বিশেষজ্ঞরা৷ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা৷ যদিও পুলিশের সামনেই পাঁচ শিক্ষিকা যেভাবে বিষ খেলেন, তাতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 24, 2021 11:10 PM IST











