advertisement

Firhad Hakim: দল ও নিজের বড় জয়ের আনন্দ, নাতনিকে কাঁধে নিয়ে নাচলেন ফিরহাদ, দেখুন ভিডিও

Last Updated:

ভোটের ফলপ্রকাশের পর তাই নিজের বাড়িতে খোশমেজাজে ফিরহাদ৷ নাতনি আয়াতকে কাঁধে তুলে নাচতে দেখা গেল ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)৷

নাতনিকে নিয়ে নাচ ফিরহাদের৷
নাতনিকে নিয়ে নাচ ফিরহাদের৷
#কলকাতা: নিজে জিতেছেন, কলকাতা পুরসভার (KMC Elections 2021) ইতিহাসে নতুন রেকর্ড গড়ে জিতেছে দলও৷ আর সেই আনন্দ নিজের নাতি, নাতনিদের সঙ্গেই ভাগ করে নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷ কলকাতার ভাবী মেয়র হিসেবেও এগিয়ে রয়েছেন তিনি৷
সবমিলিয়ে যথেষ্টই স্বস্তিতে রাজ্যের পরিবহণমন্ত্রী৷ ভোটের ফলপ্রকাশের পর তাই নিজের বাড়িতে খোশমেজাজে ফিরহাদ৷ নাতনি আয়াতকে কাঁধে তুলে নাচতে দেখা গেল ফিরহাদ হাকিমকে৷
advertisement
ফিরহাদ হাকিমের মেয়ে শাব্বা হাকিমই এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন৷ ট্যুইটারে শাব্বা লিখেছেন, 'আজকের জয় উদযাপনে নিজের সবথেকে পছন্দের মানুষের সঙ্গে উদযাপন করছেন ফিরহাদ হাকিম৷'
advertisement
মঙ্গলবার ভোটের ফলপ্রকাশের পরেও খোশমেজাজে পাওয়া গিয়েছিল ফিরহাদ হাকিমকে৷ হুডখোলা বাসে করে নাতনি সাড়ে তিন বছরের আয়াতকে নিয়ে কলকাতা ঘোরাতে বেরিয়ে পড়েছিলেন তিনি৷ আগামী ২৪ ডিসেম্বর থেকে এই বাসই পার্ক স্ট্রিটে কলকাতা কার্নিভালে চালাবে পরিবহণ দফতর৷
advertisement
নিজের ৮২ নম্বর ওয়ার্ড থেকে ১৪,৯১৬ ভোটে জয়ী হয়েছেন ফিরহাদ৷ একাই পেয়েছেন ৭৯ শতাংশের বেশি ভোট৷ ভোটের আগে ফিরহাদ নিজেই জানিয়েছিলেন, গতবারের থেকে জয়ের ব্যবধান বাড়ানোই একমাত্র লক্ষ্য তাঁর৷ স্বভাবতই জয়ের পরে যথেষ্টই স্বস্তিতে তৃণমূলের অন্যতম এই শীর্ষ নেতা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: দল ও নিজের বড় জয়ের আনন্দ, নাতনিকে কাঁধে নিয়ে নাচলেন ফিরহাদ, দেখুন ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement