Fire Update: ভোরের দিকে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি... নারকেলডাঙা অগ্নিকাণ্ডে গুরুতর আহত এক, অবস্থা সঙ্কটজনক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
চারটের সময় দমকলের ১৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর না থাকলেও ৫৫ বছর বয়সী হাবিবুল্লা মোল্লার দেহ ৯৫% বার্ন অবস্থায় পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬ টি ইঞ্জিন।
বিবেক দাস, কলকাতা: শনিবার রাতে নারকেলডাঙায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয় বস্তি এলাকার অন্তত ৪০ টি ঝুপড়ি। রাত ১০ টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বিস্তীর্ণ ঘিঞ্জি এলাকা। ভোর চারটের সময় দমকলের ১৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর না থাকলেও ৫৫ বছর বয়সী হাবিবুল্লা মোল্লার দেহ ৯৫% বার্ন অবস্থায় পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬ টি ইঞ্জিন। দু’ ঘণ্টারও বেশি সময় ধরে চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ।
advertisement
সূত্রের খবর, রাস্তার ধারে থাকা একটি পিকআপ ভ্যান এবং ট্রাকেও আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে সে দু’টি গাড়ি। স্থানীয়দের নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের।
advertisement
আরও পড়ুন : প্রেমের সপ্তাহে বিয়ের আসর থেকেই শ্রীঘরে! ভালবাসার টানে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি যুবক
দমলকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেন স্থানীয় বাসিন্দারাও। সিভিল ডিফেন্সের টিমও আগুন নেভানোর কাজ হাত লাগান। অগ্নিকাণ্ডের জেরে শীতের রাতে গৃহহীন হন বস্তির বহু বাসিন্দা।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 09, 2025 8:33 AM IST











