এক্সাইড মোড়ের বহুতলে অগ্নিকাণ্ড, বার বার আগুন লাগার পরও হুঁশ ফিরছে না বাণিজ্যিক বহুতলগুলির
Last Updated:
#কলকাতা: যারা শিক্ষা নেন, তারা সংখ্যায় হাতে গোণা। যারা নেন না, তাদের সংখ্যাও বেশি। শহরে বারবার আগুন লাগার পরেও হুঁশ ফিরছে না বাণিজ্যিক বহুতলগুলির। দমকলের আবার অনেক কিছু থেকেও কিছুই নেই। এক্সাইড মোড়ে আগুন নেভাতে হাইড্রোলিক ল্যাডারের ব্যবহারই করল না দমকল। ফলে আগুন নিয়ন্ত্রণে এল কয়েক ঘণ্টার চেষ্টায়।
অফিস টাইম শুরু হওয়ার মুখে এক্সাইড মোড়ের একটি বহুতলে আগুন। চারতলা থেকে পাঁচ তলায় আগুন ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল, ফরেনসিক পরীক্ষা ও দমকলের তদন্তের পরই বোঝা যাবে। তবে উঠে আসছে বেশ কিছু সম্ভাবনা,
সম্ভাবনা ১
ইলেকট্রনিক্সের সামগ্রীতে ঠাসা ছিল ওই বহুতল ৷ সেখান থেকেই আগুন ছড়াতে পারে ৷
advertisement
সম্ভাবনা ২
এসিতে শট সার্কিট থেকে আগুন
advertisement
আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে দমকল। মূলত তাদের চেষ্টাতেই আগুন অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি। আগুনের তীব্রতা বাড়লে বহুতলের একটি অংশ ভেঙে পড়ে।
দমকলকর্মীরা মাস্ক পরে কাজ করলেও হাইড্রোলিক ল্যাডার আনা হয়নি। এমন ঘটনায় দ্রুত আগুন নেভাতেই তো কোটি কোটি টাকা খরচে ল্যাডার কেনা হয়েছে। প্রয়োজনের সময় সেই ল্যাডার ব্যবহার হচ্ছে না কেন? বাগড়ি মার্কেট কিংবা গড়িয়াহাটের ঘটনাতেও একই অভিযোগ উঠেছিল।
advertisement
আগুন লাগার সময় বহুতলে যাঁরা ছিলেন, তাদের নিরাপদে বের করায় প্রাণহানি বা বড় ক্ষতি হয়নি। আর এখানেই বহুতলের অগ্নি নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্ন। বহুতলে বিভিন্ন বাণিজ্যিক সংস্থার দফতর। ঠাসা বৈদ্যুতিন সামগ্রী। ঘটনাস্থল পরিদর্শনে এসে এনিয়ে প্রশ্নের মুখে পড়েন দমকলমন্ত্রী। আগুন লাগার পর জওহরলাল নেহেরু ও চৌরঙ্গী রোডের ব্যাপক যানজট হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 27, 2019 1:58 PM IST








