advertisement

খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি মন্ত্রীর, অভিযোগ ওড়ালেন জল না থাকার

Last Updated:

এদিন খিদিরপুরে পোড়া বাজারের অংশ দেখতে যান বিরোধী দলনেতা। কথা বলেন ব্যবসায়ীদের সাথে। তাদের যে কোনও দরকারে পতাকা ছাড়া বিজেপির বিধায়করা সাহায্য করবে বলে জানান বিরোধী দলনেতা ।

* খিদিরপুর অগ্নিকান্ড নিয়ে বিধানসভায় বিবৃতি মন্ত্রীর, অভিযোগ ওড়ালেন জল না থাকার।
* খিদিরপুর অগ্নিকান্ড নিয়ে বিধানসভায় বিবৃতি মন্ত্রীর, অভিযোগ ওড়ালেন জল না থাকার।
কলকাতা: খিদিরপুর অগ্নিকান্ড নিয়ে বিধানসভায় বিবৃতি পেশ করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রসঙ্গত এদিনই খিদিরপুরের পোড়া বাজার দেখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি দমকলের কাজের পরিধি নিয়ে যেমন তোপ দেগেছেন। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, আগুন লাগার কারণ সম্পর্কে। এক্ষেত্রেও তিনি প্রশ্ন তুলে দিয়েছেন? ইচ্ছাকৃত কিনা সেই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি।
এদিন অবশ্য বিধানসভায় খিদিরপুরের আগুন নিয়ে বিবৃতি দেন মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে। দমকলের হেডকোয়ার্টারের কাছে প্রথম ফোন আসে রাত ২.০৫ মিনিটে। হেডকোয়ার্টার থেকে তিনটি গাড়ি যায়। পরে আরও ২০ টি গাড়ি পৌঁছায়। ফিরহাদ হাকিম রাত তিনটায় ফোন করেন ও ঘটনাস্থলে যান। “আমি সকাল ছ’টার মধ্যে পৌঁছে যাই। দমকলের ডাইরেক্টর ও ডেপুটি ডাইরেক্টর সহ পদস্থ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান। ৭০০ জনের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের দেরিতে পৌঁছানোর অভিযোগ বা জল ছিল না বলে যারা বলছেন, তারা ঠিক বলছেন না। এমনকি ডিজি ফায়ার নিজে উপস্থিত ছিলেন।”
advertisement
advertisement
স্থানীয়দের অনেকের অভিযোগ ছিল,ফায়ার ব্রিগেডের গাড়িতে জল ছিল না। কাজ করেনি পাম্প। এই অভিযোগের উত্তরে মন্ত্রী জানান, “দমকলের গাড়িতে পর্যাপ্ত জল ছিল। আদি গঙ্গা থেকে জল তোলার সময়ে পলির কারণে কিছু টেকনিক্যাল সমস্যা হয় পাম্পে। কিন্তু তা দ্রুত সারিয়ে তোলা হয়।” এদিন মন্ত্রী বলেন, “গত ছয় বছর দফতরের মন্ত্রী থাকাকালীন আমি নিজে অন্তত ৮০ শতাংশ ক্ষেত্রে নিজে ঘটনাস্থলে থেকেছি।
advertisement
রেল ভবনের আগুনে চারজন দমকল কর্মী মারা গিয়েছিলেন। দমকল কর্মীরাও সেনার মতো নিজেদের জীবন বাজি রেখে কাজ করেন। আমি অনুরোধ করব তাদের সম্পর্কে বলতে গেলে একটু ভেবে চিন্তে বলবেন।” এদিন খিদিরপুরে পোড়া বাজারের অংশ দেখতে যান বিরোধী দলনেতা। কথা বলেন ব্যবসায়ীদের সাথে। তাদের যে কোনও দরকারে পতাকা ছাড়া বিজেপির বিধায়করা সাহায্য করবে বলে জানান বিরোধী দলনেতা ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় বিবৃতি মন্ত্রীর, অভিযোগ ওড়ালেন জল না থাকার
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement