advertisement

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারে, পুড়ে ছাই আস্ত গোডাউন

Last Updated:
#কলকাতা: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারে ৷ শুক্রবার গভীর রাতে আর্মেনিয়ান স্ট্রিট সংলগ্ন একটি কাগজের গোডাউনে আগুন লাগে ৷ খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলে আগুন নেভানোর কাজ ৷ বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, গোডাউনের ভিতরে মজুত ছিল দাহ্য বস্তু ৷ যার জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে ৷ ভয়াবহ আগুনের জেরে গোডাউনের ভিতরের সমস্ত জিনিস ভস্মীভূত হয়ে যায় ৷ আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্থ হয় কারখানার পাশের একটি বাড়িও ৷
অতিরিক্ত ঠাণ্ডার জেরে পুরনো কার্টুনের বাক্স জালিয়ে আগুন পোহাচ্ছিলেন কয়েকজন যুবক ৷ সেই থেকেই সম্ভবত আগুন লাগে গোডাউনে ৷
advertisement
advertisement
আর্মেনিয়ান স্ট্রিটের বাসিন্দাদের অভিযোগ, ‘গোডাউনে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছিল না ৷ সুরক্ষাবিধি না মেনেই কোটি কোটি টাকার ব্যবসা চলত এই কারখানায় ৷ ফলে যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিলই ৷’
বড়বাজার শহরের অন্যতম একটি ব্যস্ত এবং ঘিঞ্জি এলাকা ৷ সম্প্রতি বাগরি মার্কেটে ভয়াবহ একটি অগ্নিকাণ্ড ঘটে ৷ কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি এলাকাবাসীর ৷ যথাযথ অগ্নিনির্বাপক যন্ত্র ছাড়াই চলছে এখানকার কারখানা থেকে গোডাউন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারে, পুড়ে ছাই আস্ত গোডাউন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement