advertisement

Asansol- Ballygunge Bye Election: আসানসোলে ভোট পড়ল প্রায় ৬৭ শতাংশ, বুথ বিমুখই থাকল বালিগঞ্জ! চিন্তা বাড়ল কার?

Last Updated:

গত বছর বিধানসভা নির্বাচনে বালিগঞ্জে ভোট দানের হার ছিল প্রায় ৬১ শতাংশ৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: দুই উপনির্বাচনের মধ্যে শেষ পর্যন্ত আসানসোলে ভোট পড়ল ৬৬.৪২ শতাংশ৷ কিন্তু বালিগঞ্জে ভোটদানের হার টেনেটুনে চল্লিশ শতাংশ ছাড়ালো৷ মঙ্গলবার বালিগঞ্জে উপনির্বাচনে ভোট পড়েছে মাত্র ৪১.২৩ শতাংশ৷ যা নিঃসন্দেহে শাসক দলের কাছে কিছুটা হলেও চিন্তার৷
২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসানসোলে ভোট দানের হার ছিল ৭৬.৬২ শতাংশ৷ গত বছর বিধানসভা নির্বাচনে বালিগঞ্জে ভোট দানের হার ছিল প্রায় ৬১ শতাংশ৷ উপনির্বাচনে ভোটদানের হার সাধারণত কিছুটা কমই হয়৷ সেই নিরিখে আসানসোলে বুধবার ভোটারদের উৎসাহ যথেষ্টই ছিল বলে ধরে নেওয়া যায়৷ উপনির্বাচন হলেও সেখানে ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ৷
advertisement
advertisement
শহর কলকাতায় এমনিতেই ভোটদানের হার কিছুটা কম থাকে৷ তার উপরে উপনির্বাচন হলে সেই হার আরও কিছুটা কমে৷ তা সত্ত্বেও বালিগঞ্জে কেন মাত্র ৪১ শতাংশের কিছু বেশি ভোট পড়ল, তা ভাবাচ্ছে সব রাজনৈতিক দলকেই৷ রমজান মাস, প্রবল গরম একটা কারণ হতেই পারে৷ তার পরেও ভোটাররা বুথ বিমুখ কেন হলেন, ভোটের ফল প্রকাশ হলেই হয়তো তার কিছুটা বিশ্লেষণ সম্ভব৷
advertisement
যদিও গত বছর ভবানীপুরে উপনির্বাচনেও প্রায় ৫৮ শতাংশ ভোট পড়েছিল৷ ভবানীপুরে অবশ্য অন্যতম প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহের সেটিও একটি কারণ হতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Asansol- Ballygunge Bye Election: আসানসোলে ভোট পড়ল প্রায় ৬৭ শতাংশ, বুথ বিমুখই থাকল বালিগঞ্জ! চিন্তা বাড়ল কার?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement