advertisement

Fake Passport News: পশ্চিমবঙ্গেই কি লুকিয়ে বাংলাদেশিরা? ভাবছে পুলিশ, জাল নথি দিয়ে পাসপোর্ট কাণ্ডে লুক আউট নোটিস লালবাজারের

Last Updated:

লালবাজারের আবেদনে ইতিমধ্যে বেশ কয়েকটি ভুয়ো পাসপোর্ট বাতিল করেছে পাসপোর্ট দফতর, বাকি ভুয়ো পাসপোর্ট বাতিল করার প্রক্রিয়া চলছে৷ লালবাজার মনে করছে, ভুয়ো পাসপোর্ট নিয়ে বিদেশে একটা অংশ চলে গেলেও বড় অংশ আত্মগোপন করে রয়েছে৷

News18
News18
কলকাতা: জাল নথিপত্র দিয়ে পাসপোর্ট বানানোর ঘটনায় এবার লুক আউট নোটিস জারি করল লালবাজার৷ ওই ঘটনায় ১২০ জন বাংলাদেশিকে ফেরার জানিয়ে ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছিল পুলিশ৷ এদিন সেই ১৩০ জনের মধ্যে ৬৯ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়৷ ৬৯ জনের বিরুদ্ধে লুক আউট জারি করে অভিবাসন দফতরকেও চিঠি দেওয়া হয়েছে লালবাজারের তরফে৷ এই ১২০ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করানোর অভিযোগ ছিল৷ তাদের ‘ফেরার’ দেখিয়ে চার্জশিট দাখিলের পর এবার পাকড়াও করতে তৎপর লালবাজার৷
লালবাজারের আবেদনে ইতিমধ্যে বেশ কয়েকটি ভুয়ো পাসপোর্ট বাতিল করেছে পাসপোর্ট দফতর, বাকি ভুয়ো পাসপোর্ট বাতিল করার প্রক্রিয়া চলছে৷ লালবাজার মনে করছে, ভুয়ো পাসপোর্ট নিয়ে বিদেশে একটা অংশ চলে গেলেও বড় অংশ আত্মগোপন করে রয়েছে৷
advertisement
advertisement
গত বছরের ২৭ সেপ্টেম্বর ভবানীপুর থানায় জাল পাসপোর্টের অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত হিসেবে উঠে আসে উৎপল মাহাতো, উদয় মাহাতো সহ মোট ৩৭ জনের নাম। এই চক্রের বিরুদ্ধে অভিযোগ, আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়ো নথি জমা দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করানোর। নগরপাল মনোজ বর্মার নির্দেশে বিশেষ দল গঠন করে শুরু হয় তদন্ত।
advertisement
পাসপোর্টের জন্য আবেদনকারীদের জমা দেওয়া নথির সত্যতা যাচাই করতে নির্বাচন কমিশন থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান-সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়। দেখা যায়, আবেদনকারীদের সমস্ত নথিই জাল। এর পরে ওই বছরেরই ১১ নভেম্বর পঞ্চসায়রের উপ ডাকঘরে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে পুলিশ।
advertisement
দফায় দফায় গ্রেফতার করা হয় রিপন বিশ্বাস, দীপক মণ্ডল, সমরেশ বিশ্বাস ও দীপঙ্কর দাস- সহ বেশ কয়েক জনকে। গ্রেফতারের তালিকায় রয়েছেন ডাক বিভাগের কর্মীও। তল্লাশি চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করে কম্পিউটর, ব্যাঙ্কের জাল নথি, প্রায় ৩৬টি পাসপোর্টের প্রতিলিপি, যুক্তরাষ্ট্রের ভিসা। অভিযুক্তদের জেরা করে পুলিশ জানতে পারে ভুয়ো নথি কারবারের মূলচক্রী দীপঙ্কর। সেই সূত্র ধরেই তদন্ত চালিয়ে ১৩০ অভিযুক্তের তথ্য হাতে আসে পুলিশের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Passport News: পশ্চিমবঙ্গেই কি লুকিয়ে বাংলাদেশিরা? ভাবছে পুলিশ, জাল নথি দিয়ে পাসপোর্ট কাণ্ডে লুক আউট নোটিস লালবাজারের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement