advertisement

Fake Doctor: পরণে সাদা অ্যাপ্রন, রোগীর পরিবার দিচ্ছে পরামর্শ, কলকাতা মেডিক্যাল থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক!

Last Updated:

মেডিক্যাল কলেজের ডাক্তার পরিচয় দিয়ে কেনো হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াতেন সানোয়ার হোসেন নামে অভিযুক্ত ওই যুবক৷

Fake doctor in Kolkata medical college
Fake doctor in Kolkata medical college
#কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল থেকে গ্রেফতার ভুয়ো ডাক্তার। অভিযোগ, চিকিৎসকদের ব্যবহৃত সাদা অ্যাপ্রন পরে অভিযুক্ত বিভিন্ন আশ্বাস দিতেন রোগী এবং রোগীদের পরিবারকে। এরপর সেই রোগীর পরিজনের থেকে  আদায় করতেন টাকা। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের  আপৎকালীন বিভাগে দেখে প্রথমে সন্দেহ হয় অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। খবর দেওয়া হয় হাসপাতালের ফাঁড়িতে। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অভিযুক্ত ওই ব্যক্তিকে।
ফের একবার ভুয়ো ডাক্তারের হদিস। এবার রাজ্যের অন্যতম প্রাচীন এবং প্রতিষ্ঠিত মেডিক্যাল কলেজ হাসপাতাল- কলকাতা মেডিক্যাল কলেজ থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক। কিন্তু, কীভাবে মেডিক্যাল কলেজের মত প্রতিষ্ঠানে চিকিৎসক সেজে দাপিয়ে বেড়াচ্ছিল এই যুবক? মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত একজন স্বাস্থ্যকর্মী জানান যে মঙ্গলবার দুপুরে দেখা যায় মেডিক্যালের এমার্জেন্সি বিভাগে সাদা অ্যাপ্রন পরে চিকিত্‍সকের চেয়ারে বসে আছেন এক যুবক। তাকে দেখে বিশেষ চেনা মনে হচ্ছে না! সেখানে চিকিৎসকের চেয়ারে বসেই  বিভিন্ন নির্দেশ দিচ্ছেন চিকিৎসা করাতে আসা রোগীর পরিবারদের৷ রোগীর আত্মীয়দের নানা রকমের  পরামর্শও দিচ্ছিল সে। যুবকের এই সমস্ত কাণ্ড কারখানা দেখেই আরও সন্দেহ হয় আপৎকালীন বিভাগে কর্মরত  স্বাস্থ্যকর্মীর।
advertisement
Fake doctor in Kolkata medical college Fake doctor in Kolkata medical college
advertisement
তিনি অন্যান্য কর্মীদেরও বিষয়টি জানান। এরপর তাঁরা পুলিশ ফাঁড়িতে খবর দেন। প্রথমে পুলিশ শেখ সানোয়ার হোসেন নামে হাওড়া জেলার আমতার বাসিন্দা বছর পঁচিশের ওই যুবককে আটক করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বউবাজার থানায় অভিযোগ দায়ের করলে, থানার আধিকারিকরা খতিয়ে দেখেন কলকাতা মেডিক্যাল কলেজের এমার্জেন্সি বিভাগের সিসি ক্যামেরার ফুটেজ। তারপরই বৌবাজার থানার পুলিশ গ্রেফতার করে সানোয়ার হোসেন নামের ওই যুবককে।
advertisement
মেডিক্যাল কলেজের ডাক্তার পরিচয় দিয়ে কেনো হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াতেন সানোয়ার হোসেন নামে অভিযুক্ত ওই যুবক৷ হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, হঠাৎ হঠাৎ-ই মেডিক্যাল কলেজ হাসপাতালে উদয় হতেন অভিযুক্ত ওই যুবক। অভিযোগ, কখনও রোগীর পরিজনদের কম দামে ওষুধ দেওয়ার আশ্বাস দিতেন। কখনও আবার কম পয়সায় বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করতেন রোগীর পরিজনের থেকে। পুলিশ সূত্রের খবর অভিযুক্ত যুবক শুধু কলকাতা মেডিক্যাল কলেজই নয়, শহরের অন্যান্য বেশ কয়েকটি মেডিক্যাল কলেজে একই কাণ্ড ঘটাতেন। পুরো বিষয়ে আরও তদন্ত করে দেখছে পুলিশ।
advertisement
Onkar Sarkar
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Doctor: পরণে সাদা অ্যাপ্রন, রোগীর পরিবার দিচ্ছে পরামর্শ, কলকাতা মেডিক্যাল থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement