advertisement

Fake Birth Certificate: কলকাতা পুলিশ চেপে ধরেছে সব দিক থেকে, জাল বার্থ সার্টিফিকেটের রমরমা, পাসপোর্ট দেওয়া হয়েছে ভুয়ো নাগরিকদের, এবার কী হবে

Last Updated:

Fake Birth Certificate: আদালতে বিচারক যা বললেন...একেবারে চাঁচাছোলা ভাষায় বিঁধলেন

পাঠানখালি পঞ্চায়েত অফিসের এক চুক্তিভিত্তিক কর্মীর হাত ধরেই ইস‍্যু হয়েছে এই ৩৫০০ ভুয়ো জন্মের শংসাপত্র - Photo- Representative
পাঠানখালি পঞ্চায়েত অফিসের এক চুক্তিভিত্তিক কর্মীর হাত ধরেই ইস‍্যু হয়েছে এই ৩৫০০ ভুয়ো জন্মের শংসাপত্র - Photo- Representative
গোসাবা: শুধুমাত্র গোসাবার পাঠানখালি পঞ্চায়েত থেকেই ৩৫০০ ভুয়ো জন্ম শংসাপত্র! ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরির তদন্তে চাঞ্চল্যকর তথ্য৷  পাঠানখালি পঞ্চায়েত অফিসের এক চুক্তিভিত্তিক কর্মীর হাত ধরেই ইস‍্যু হয়েছে এই ৩৫০০ ভুয়ো জন্মের শংসাপত্র৷
ভবানীপুর থানার একটি মামলায় ওই কর্মী গৌতম সর্দারকে নিজেদের হেফাজতে নিল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন৷  ৩৫০০ ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যু হল, পঞ্চায়েত প্রধান জানেনই না! কার্যত হতবাক আলিপুর আদালতের বিচারক৷
advertisement
advertisement
পঞ্চায়েত প্রধানকে কি ধোয়া তুলসী পাতা ভাবছেন? তদন্তকারী অফিসারকে প্রশ্ন বিচারকের? বাংলাদেশের অনুপ্রবেশকারী গোসাবার এই পঞ্চায়েত অফিস ভুয়ো সার্টিফিকেট তৈরি করে ফেলছে, এটা জাতীয় ইস‍্যু। প্রধান জানেন না বলছেন কি ভাবে?- মন্তব‍্য বিচারকের৷
একটা অফিস থেকে ভুড়ি ভুড়ি জাল নথি তৈরি হচ্ছে, প্রধান অবগত নন কি ভাবে? মন্তব্য বিচারকের কলকাতা পুলিশ সূত্রে দাবি, এক একটি ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করার বিনিময়ে গৌতম সর্দার ২০০০-২৫০০ টাকা নিতেন৷  একাধিক এজেন্টের হদিশ মিলেছে, গৌতমকে জেরা করে তাদের কাছে পৌঁছোতে চাইছে কলকাতা পুলিশ
advertisement
Amit Sarkar
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Birth Certificate: কলকাতা পুলিশ চেপে ধরেছে সব দিক থেকে, জাল বার্থ সার্টিফিকেটের রমরমা, পাসপোর্ট দেওয়া হয়েছে ভুয়ো নাগরিকদের, এবার কী হবে
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement