advertisement

৩ মাসের মধ্যে খতিয়ে দেখা হোক কাঠামো, ষষ্ঠ বেতন কমিশনকে নির্দেশ রাজ্যের

Last Updated:

এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর ৷

#কলকাতা: ষষ্ঠ বেতন কমিশনকে নয়া নির্দেশ, তিন মাসের মধ্যে বেতন কাঠামো খতিয়ে দেখে জমা দিতে হবে রিপোর্ট ৷ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বোর্ডের কর্মীদের বেতন কাঠামো খতিয়ে দেখার নির্দেশ ৷ সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কর্মীদেরও বেতন কাঠামো খতিয়ে দেখা হবে ৷ মাদ্রাসা বোর্ডের কর্মীদের বেতনও খতিয়ে দেখবে কমিশন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর ৷
পুজোর আগেই বহু প্রতীক্ষিত পে কমিশনে অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা ৷ ২০২০-র ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নয়া বেতনক্রম ৷ ১০০ টাকা বেসিক পে বেড়ে হচ্ছে ২৮০.৯০ টাকা ৷ রাজ্য সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ৭ হাজার টাকা থেকে বেড়ে হল ১৭ হাজার ৯৯০ টাকা ৷ অর্থাৎ ১০০ টাকা বেতন যার তিনি এবার থেকে পাবেন ২৮০ টাকা ৯ পয়সা ৷ নতুন বছরে নয়া নিয়ম অনুসারে বেতন হাতে পাবেন সরকারি কর্মচারীরা ৷ কিন্তু তারা কোনও এরিয়ার পাবেন না বলে জানিয়েছে রাজ্য সরকার ৷ কারণ রাজ্যে কোষাগারের পক্ষে এই বিপুল আর্থিক বোঝা পুষিয়ে নেওয়া সম্ভব নয় ৷ ২০১৫ সালে তৈরি হওয়া ষষ্ঠ পে কমিশনের সুপারিশ ও রিপোর্টে চার বছর পর বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৩ মাসের মধ্যে খতিয়ে দেখা হোক কাঠামো, ষষ্ঠ বেতন কমিশনকে নির্দেশ রাজ্যের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement