advertisement

বনধে কোন জেলায় কী হাল ? দেখুন এক নজরে...

Last Updated:

সকাল সকাল বনধের যা প্রভাব পড়েছে...

#কলকাতা: CAA, NRC, NPR প্রত্যাহার সহ একাধিক দাবিতে দেশজুড়ে ধর্মঘট। ধর্মঘটের ডাক দিয়েছে ১৭ শ্রমিক সংগঠন। আজ দেশব্যাপী ছাত্র ধর্মঘটেরও ডাক দেওযা হয়েছে। ধর্মঘটে সামিল কংগ্রেসও। বেহাল অর্থনীতি, বেসরকারিকরণ, বিলগ্নিকরণ-সহ একাধিক কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুর- দেশজুড়ে চলা ভারত বনধে আংশিক প্রভাব পড়েছে বাংলায়৷ ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ চলেছে৷ পাঁশকুড়ার রাতুলিয়ায় রাস্তায় কাঠের গুঁড়ি দিয়ে অবরোধ৷ ৪১ নম্বর জাতীয় সড়কে অবরোধ হয়৷ অবরোধ চলে নিমতৌড়ির চৌরাস্তায়ও৷
দমদম- অন্যদিকে দমদম স্টেশনে ট্রেনের বুকিং কাউন্টার বন্ধ৷ টিকিট কাউন্টার বন্ধ করে দেন ধমর্ঘট সমথর্করা৷ পুলিশের সামনেই বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টার৷
advertisement
advertisement
বর্ধমান- ধর্মঘট ঘিরে বর্ধমানেও অশান্তি চলে৷ একটি পেট্রোল পাম্পে ভাঙচুর চালানো হয়৷ টোটো থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের৷ আতঙ্কিত হয়ে পরেন যাত্রীরা৷ বাসে উঠে চালককে মারধর করা হয়৷ ভেঙে দেওয়া হয় বাসের আয়না৷
বনগাঁ- বনগাঁয় স্কুল বন্ধ করে দেয় ধর্মঘট সমর্থনকারীরা৷ বনগাঁয় স্কুল গেটের সামনে পতাকা ঝোলানো হয়৷ বন্ধ বনগাঁর কুমুদিনী গার্লস হাইস্কুলে৷ পরে যদিও শিক্ষকরা গেট খুলে দেন৷
advertisement
বাঁকুড়া- বাঁকুড়ায় ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে৷ সরকারি বাস চলছে সেখানে৷ তবে রাস্তায় বেসরকারি বাসের দেখা নেই৷ বন্ধ বাজার-দোকানও৷
কলকাতা- শহর কলকাতায় বাড়ানো হয়েছে সরকারি বাসের সংখ্যা৷ সরকারি বাস চলছে ৬৬৫টি৷ চলছে ১৮টি ট্রামও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বনধে কোন জেলায় কী হাল ? দেখুন এক নজরে...
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement