advertisement

ED starts fresh raid in SSC Scam: সাত সকালে ফের অভিযানে ইডি! এবার কি তল্লাশি শান্তিনিকেতনে, সম্ভাবনা প্রবল

Last Updated:

গতকাল, মঙ্গলবারও অর্পিতা মুখোপাধ্যায়ের নেল পার্লার, ফ্ল্যাট সহ বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছিল ইডি৷

বোলপুরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি 'অপা'৷
বোলপুরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি 'অপা'৷
#অনুপ চক্রবর্তী, কলকাতা: সাত সকালে ফের ইডি তৎপরতা৷ এ দিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্স থেকে ফের অভিযানে বেরিয়েছে ইডি-র অন্তত দু'টি তদন্তকারী দল৷ যদিও দলগুলির গন্তব্য কোথায় তা এখনও স্পষ্ট নয়৷
গতকাল, মঙ্গলবারও অর্পিতা মুখোপাধ্যায়ের নেল পার্লার, ফ্ল্যাট সহ বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছিল ইডি৷ তার পর ফের আজ সকাল থেকেই অভিযান শুরু করল ইডি৷ মনে করা হচ্ছে, জেরায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া তথ্য এবং এর আগের তল্লাশিতে উদ্ধার হওয়া নথি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি চালাচ্ছে ইডি৷
advertisement
যে দু'টি দল বেরিয়েছে, তার মধ্যে একটি বড় দল দক্ষিণেশ্ব, দ্বিতীয় বিবেকানন্দ সেতু ছাড়িয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে এগোচ্ছে৷ ফলে ওই দলটি শান্তিনিকেতনের দিকে যেতে পারে, এমন সম্ভাবনা প্রবল৷ কারণ শান্তিনিকেতনে পার্থ এবং অর্পিতার নামে বেশ কয়েকটি বাড়ি এবং জমির খোঁজ মিলেছিল৷ তার মধ্যে ছিল 'অপা' নামে একটি বাড়িও৷
advertisement
advertisement
সূত্রের খবর, ইডি-র বেশ কয়েকজন আধিকারিক গতকাল রাতেই বোলপুুরে পৌঁছে পার্থ এবং অর্পিতা মুখোপাধ্যায়ের যে বাড়ি, জমিগুলির খোঁজ মিলেছে, সেগুলি ঘুরে দেখেছেন৷ আজ সেখানে পুরোদস্তুর তল্লাশি অভিযান হতে পারে৷
এর পাশাপাশি, ইডি-র আরও একটি দল এ দিন হাওড়ার দিকে তল্লাশিতে যেতে পারে বলে খবর৷ পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নামে পশ্চিম মেদিনীপুরের পিংলাতেও একটি বড় স্কুলের খোঁজ মিলেছে৷ এ সব কিছুর উপরেই নজর রয়েছে ইডি কর্তাদের৷
advertisement
আজই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজত শেষ হচ্ছে৷ আজ ফের তাঁদের আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে ইডি৷ তার আগে পার্থ এবং অর্পিতার বিরুদ্ধে যথাসম্ভব বেশি তথ্য এবং প্রমাণ সংগ্রহে মরিয়া ইডি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED starts fresh raid in SSC Scam: সাত সকালে ফের অভিযানে ইডি! এবার কি তল্লাশি শান্তিনিকেতনে, সম্ভাবনা প্রবল
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement