advertisement

ED raid: কলকাতাজুড়ে ইডির রেইড! এমন জায়গায় হানা, চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

ED raid: কলকাতার আরও একাধিক জায়গায় একই মামলায় তল্লাশি শুরু করেছে ইডি। এই ফাইনান্সিয়াল কোম্পানির বিরুদ্ধে একাধিক আর্থিক তছরুপের মামলা রয়েছে।

ইডির হানা
ইডির হানা
কলকাতা: ফের শহরে ইডি হানা। শেক্সপিয়র সরণী থানা এলাকার জেসমিন টাওয়ারে ইডি হানা। একটি সংস্থার এর হেড অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, এই অফিসের আড়ালে হাওয়ালা যোগ রয়েছে। সিজিও কমপ্লেক্স থেকে আরও এভিডেন্স, কাগজ আর কোর্টের কাগজ নিয়ে এই অফিসে হানা দেন। ম্যাংগো লেনের অফিসেও ইডি আধিকারিকরা হানা দেন।
কলকাতার আরও একাধিক জায়গায় একই মামলায় তল্লাশি শুরু করেছে ইডি। এই ফাইনান্সিয়াল কোম্পানির বিরুদ্ধে একাধিক আর্থিক তছরুপের মামলা রয়েছে। আইপিও, শেয়ার মার্কেট, বৈদেশিক মুদ্রার লেনদেনের সঙ্গে যুক্ত ছিল। এই ভবনে ২০০৮ সাল থেকে এই কোম্পানির অফিস রয়েছে। অফিসের নথিপত্র খতিয়ে দেখেন ইডি অফিসাররা। কথা বলেন কর্মীদের সঙ্গে।
advertisement
advertisement
যখন ইডি আধিকারিকরা ভিতরে ঢোকেন, তখন ২-৩ জন কর্মী ছিলেন। আশপাশের অফিসের কর্মী ও নিরাপত্তারক্ষীরা জানাচ্ছেন, গত ১০-১২ দিন ধরে এই অফিসে কোনও কর্মী আসেননি।
শহরের একাধিক জায়গায় একাধিক কোম্পানির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। এখনও পর্যন্ত ম্যাঙ্গো লেনের অফিস থেকে কাউকে গ্রেফতার করেননি ইডি আধিকারিকরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED raid: কলকাতাজুড়ে ইডির রেইড! এমন জায়গায় হানা, চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement