advertisement

Chandranath Sinha: সাড়ে তিন কোটিরও বেশি সম্পত্তি 'অ্যাটাচ' করল ইডি, আরও বিপাকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা!

Last Updated:

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতবছরই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে হানা দিয়েছিল ইডি৷

Rapid Read
আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা৷
আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা৷
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তি অ্যাটাচ করল ইডি৷ রাজ্যের কারামন্ত্রীর প্রায় ৩.৬ কোটি টাকা মূল্যের সম্পত্তি অ্যাটাচ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
ইডি সূত্রে খবর, চন্দ্রনাথ সিনহা এবং তাঁর স্ত্রী ও ছেলের নামে থাকা বাড়ি, ফ্ল্যাট, জমি, বাজার মিলিয়ে প্রায় দশটি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে৷ ইডি সূত্রে দাবি, এই সম্পত্তি গুলো যখন রেজিস্ট্রেশন হয়েছিল তখন সেগুলির ভ‍্যালুয়েশন বা বাজারমূল্য ছিল ৩.৬ কোটি টাকা৷
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতবছরই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে হানা দিয়েছিল ইডি৷ অভিযোগ সেখান থেকে বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়৷ ইডি-র অভিযোগ, সেই টাকার উৎস কী, তার কোনও সঠিক ব্যাখ্যা দিতে পারেননি চন্দ্রনাথ অথবা তাঁর পরিবারের সদস্যরা৷
advertisement
advertisement
এর পর এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চন্দ্রনাথ এবং পরিবারের সদস্যদের একাধিকবার তলব করেছেন ইডি আধিকারিকরা৷ শেষ পর্যন্ত চার্জশিটেও অভিযুক্ত হিসেবে চন্দ্রনাথের নাম উল্লেখ করা হয়৷ গ্রেফতারি এড়াতে আদালত থেকে জামিনও নেন কারামন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chandranath Sinha: সাড়ে তিন কোটিরও বেশি সম্পত্তি 'অ্যাটাচ' করল ইডি, আরও বিপাকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা!
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement