advertisement

ED Interrogates TMC Candidate: ভোট প্রচারের মধ্যেই ইডি দফতরে হাজিরা, চলছে জিজ্ঞাসাবাদ! বিপাকে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী?

Last Updated:

বেঙ্গল এনার্জি নামে বেসরকারি একটি সংস্থায় তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা৷ সেই তল্লাশিতেই উঠে আসে তৃণমূল বিধায়কের নাম৷

তৃণমূল বিধায়ককে জেরা করছে ইডি৷
তৃণমূল বিধায়ককে জেরা করছে ইডি৷
ভোটের প্রচারের মধ্যেই ইডি জিজ্ঞাসাবাদের মুখে রাসবাহিরীর বিধায়ক এবং তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার৷ গত শনিবার একটি বেসরকারি সংস্থায় আর্থিক অনিয়মের অভিযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা৷ সেই সূত্রেই রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম উঠে আসে বলে খবর৷ এর পরই দেবাশিস কুমারকে তলব করে ইডি৷ আজই সল্টলেকে ইডি দফতরে হাজিরা দেন রাসবিহারীর বিধায়ক৷
ইডি সূত্রে খবর, গত শনিবার বেঙ্গল এনার্জি নামে একটি সংস্থার দুই শীর্ষ কর্তার বাড়িতে তল্লাশি চালানো হয়৷ ওই দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি এবং তাঁদের জিজ্ঞাসাবাদের সময়ই বেশ কিছু নথিতে দেবাশিস কুমারের নাম উঠে আসে৷ সেই সূত্রেই তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে বলে খবর৷
এ দিন দুপুরেই সল্টলেকে ইডি দফতরে হাজিরা দেন দেবাশিস কুমার৷ সূত্রের খবর, তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে৷ কীভাবে ওই সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগ হল, তৃণমূল বিধায়ক এবং কলকাতা পুরসভার মেয়র পারিষদের থেকে সেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে বলেই সূত্রের খবর৷
advertisement
advertisement
জানা গিয়েছে, বেঙ্গল এনার্জি নামে ওই সংস্থা বেশ কয়েক জায়গায় বিতর্কিত জমিও কিনেছিল৷ সেই জমিগুলি পরে আবার অন্যদের বিক্রি করে প্রতারণা করার অভিযোগ উঠেছে ওই সংস্থার বিরুদ্ধে৷ তদন্তে নাম উঠে আসার পর ওই বেসরকারি সংস্থার কর্তাদের তাঁর কীভাবে যোগাযোগ এবং কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না, তাও তৃণমূল বিধায়ক এবং কলকাতা পুরসভার মেয়র পাষিদ দেবাশিস কুমারের জানতে চাওয়া হবে বলেই ইডি সূত্রে খবর৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED Interrogates TMC Candidate: ভোট প্রচারের মধ্যেই ইডি দফতরে হাজিরা, চলছে জিজ্ঞাসাবাদ! বিপাকে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী?
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement