advertisement

I-PAC Office Raid Update: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তল্লাশিতে বাধার অভিযোগ, হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন জানাল ইডি! মোট ১২ দফা আর্জি

Last Updated:

এই মামলায় মোট ১২ দফা আর্জি জানিয়েছে ইডি৷ প্রথমত বলা হয়েছে, ইডি অভিযানে রাজ্য পুলিশ, মুখ্যমন্ত্রী উপস্থিতিতে তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে তল্লাশিতে বাধা৷ এই অভিযোগ তুলে আইপ্যাক অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবারের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করল ইডি৷
এই মামলায় মোট ১২ দফা আর্জি জানিয়েছে ইডি৷ প্রথমত বলা হয়েছে, ইডি অভিযানে রাজ্য পুলিশ, মুখ্যমন্ত্রী উপস্থিতিতে তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে৷ গোটা ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলা দায়ের করা হয়েছে৷ তৃণমূলের দায়ের করা মামলার সঙ্গে আজই বেলা ২.৩০ মিনিটে এই মামলার শুনানি হওয়ার কথা৷
advertisement
advertisement
এর পাশাপাশি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের অফিস এবং আইপ্যাক-এর সেক্টর ফাইভের অফিসে বৃহস্পতিবার ইডি অভিযানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও আদালতে পেশ করার আবেদনও করেছে ইডি৷
এর পাশাপাশি ঘটনাস্থলের সমস্ত নথি (কাগজপত্র এবং ডিজিটাল) সিল করার আবেদন জানানো হয়েছে৷ যেহেতু ইডি-র তল্লাশির বিরুদ্ধে কলকাতা পুলিশ এফআইআর দায়ের করেছে, তাই তল্লাশিতে থাকা ইডি আধিকারিকদের রক্ষাকবচেরও আর্জি জানানো হয়েছে৷
advertisement
এর পাশাপাশি ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া নথি ফেরত এবং তল্লাশিতে বাধাদানকে অবৈধ ঘোষণা করারও আর্জি জানানো হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
I-PAC Office Raid Update: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তল্লাশিতে বাধার অভিযোগ, হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন জানাল ইডি! মোট ১২ দফা আর্জি
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement