advertisement

ECI summoned: ভূতুড়ে ভোটারে নাজেহাল! কোন বিধানসভাগুলিতে সবচেয়ে বেশি গোলযোগ জানেন? মুখ্যসচিবকে ডাকল কমিশন

Last Updated:

ECI summoned: জাতীয় নির্বাচন কমিশনের তরফে ফোন করে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে বলেই সূত্রের খবর। শনিবার দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব।

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: আবার মুখ্যসচিকে দিল্লিতে তলব নির্বাচন কমিশনের। আজ শুক্রবার বিকাল তিনটের মধ্যে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে হাজির হয়ে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে কমিশনের একের পর এক নির্দেশ অমান্য করার বাখ্যা দিতে বলেছে।
গত অগাস্টে ভূতুড়ে ভোটারের নাম ভোটার তালিকায় তোলা নিয়ে বারুইপুর পূর্ব ও ময়নার ইআরও এবং এইআরও-কে সাসপেন্ড ও থানায় এফআইআর করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকরে রাজ্য সরকারের অনীহা নিয়ে তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কমিশনের ফুল বেঞ্চ।
আরও পড়ুন: ভারতীয় রেলের বড় পদক্ষেপ, হাওড়া-গোঘাট লাইনে যাত্রীদের বিরাট সুবিধা! দেওয়া হল নতুন স্টপেজ, জানুন
জাতীয় নির্বাচন কমিশনের তরফে ফোন করে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে বলেই সূত্রের খবর। শনিবার দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব বলে এই সূত্রের খবর।
advertisement
advertisement
ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা বলে আগেও রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে দু’জন ‘নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (ইআরও) এবং দু’জন এইআরও।
advertisement
আরও পড়ুন: স্বামী এতদিন জানতেন স্ত্রী ‘মৃত’, দু’বছর পর মোবাইলে এল আধারের OTP! তারপর? কাণ্ড শুনলে হতবাক হবেন
এ ছাড়া বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটরের নামেও এফআইআর দায়ের করতে বলেছিল কমিশন। প্রথমে ৫ অগাস্ট রাজ্যকে একটি চিঠি পাঠিয়েছিল কমিশন। পরে ৮ অগাস্ট ফের চিঠি পাঠায় তারা। দ্বিতীয় চিঠিতে রাজ্যকে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছিল কমিশন। সেইমতো সোমবার, ৭২ ঘণ্টার মধ্যেই কমিশনকে নিজেদের অবস্থান জানিয়ে দেয় রাজ্য সরকার।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ECI summoned: ভূতুড়ে ভোটারে নাজেহাল! কোন বিধানসভাগুলিতে সবচেয়ে বেশি গোলযোগ জানেন? মুখ্যসচিবকে ডাকল কমিশন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement