advertisement

অনুব্রতর ‘নকুলদানা’ মন্তব্যের জেরে তৃণমূলকেই নোটিস নির্বাচন কমিশনের

Last Updated:

বীরভূমের তৃণমূল জেলা সভাপতির এহেন মন্তব্যে প্রবল ক্ষুব্ধ নির্বাচন কমিশন ৷

#কলকাতা: বিপাকে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তাঁর নকুলদানা মন্তব্যের জেরে এবার নির্বাচন কমিশনের নোটিস পেল তৃণমূল কংগ্রেস ৷ উল্লেখ্য, এর আগে একাধিকবার অনুব্রত মণ্ডলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন ৷ তা সত্ত্বেও একাধিক বেলাগাম মন্তব্য শোনা গিয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির মুখে ৷
বীরভূমের বিভিন্ন ব্লকে দলীয় সভা চলাকালীন কিছুদিন আগে অনুব্রত মণ্ডল মন্তব্য করেছিলেন ‘নকুলদানা সবাই খায় ৷ নির্বাচন কমিশনও নকুলদানা খায় ৷’ বীরভূমের তৃণমূল জেলা সভাপতির এহেন মন্তব্যে প্রবল ক্ষুব্ধ নির্বাচন কমিশন ৷ অনুব্রতর মন্তব্যে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে প্রতিষ্ঠানের, এই মর্মে তৃণমূল কংগ্রেসকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন ৷ বারবার সতর্ক করার পরও এমন ঘটনার পুনরাবৃত্তি স্পষ্টতই লজ্জাজনক বলে নোটিসে জানিয়েছে কমিশন ৷
advertisement
পঞ্চায়েত ভোটের ‘পাঁচন’, ‘গুড়বাতাসা’-এর পর লোকসভা ভোটে ‘নকুলদানা’ ৷ রাজনীতির ময়দানে বার বার বেফাঁস মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল ৷ কমিশনের সতর্কতা সত্ত্বেও বেলাগাম অনুব্রতর বেলাগাম মন্তব্যে এবার কমিশনের নোটিস পেল খোদ তাঁর দল ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অনুব্রতর ‘নকুলদানা’ মন্তব্যের জেরে তৃণমূলকেই নোটিস নির্বাচন কমিশনের
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement