advertisement

স্থগিত নবান্নের বৈঠক, মুখোমুখি হচ্ছেন না শাহ- মমতা

Last Updated:

ইস্টার্ন রিজিওনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ আর তার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

শাহ- মমতা বৈঠক পিছিয়ে যাচ্ছে৷
শাহ- মমতা বৈঠক পিছিয়ে যাচ্ছে৷
#কলকাতা: আপাতত নবান্নে মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে না অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ সম্ভবত পিছিয়ে যাচ্ছে ৫ নভেম্বরের ইস্টার্ন রিজিওনাল কাউন্সিলের বৈঠক৷ স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য কর্মসূচি থাকার কারণেই বৈঠক আপাতত স্থগিত হয়ে যাচ্ছে বলে নবান্ন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর৷ তবে কবে এই বৈঠক হবে তা এখনও জানা যায়নি৷
মূলত পূর্বাঞ্চলের রাজ্যগুলির সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আলোচনা নিয়ে এই বৈঠক হওয়ার কথা ছিল৷ অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে অংশ নিতে কলকাতায় আসার কথা ছিল বিহার, ওড়িশা, অসম, ঝাড়খণ্ড এবং সিকিমের মুখ্যমন্ত্রীদেরও৷
advertisement
শুধু তাই নয়, এই বৈঠকের ফাঁকেই অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাদা বৈঠক হওয়ারও সম্ভাবনা ছিল৷
advertisement
ইস্টার্ন রিজিওনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ আর তার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সাম্প্রতিক কালে গরু, কয়লা পাচারের মতো বিষয়গুলি নিয়ে বার বারই সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক সীমান্ত নিয়ে আলোচনার সময় স্বভাবতই এ বিষয়টিও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে বলেই মত সংশ্লিষ্ট মহলের৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্থগিত নবান্নের বৈঠক, মুখোমুখি হচ্ছেন না শাহ- মমতা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement