advertisement

Earthquake in Siliguri: ফের ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি, সিকিমেও জোড়া কম্পন অনুভূত

Last Updated:

Earthquake in Siliguri: ফের ভূমিকম্পে কাঁপল শিলিগুড়ি। শনিবার সন্ধ্যায় কাঁপুনি অনুভূত হয় শিলিগুড়িতে। সিকিমেও দু'বার কম্পন অনুভূত হওয়ার খবর মিলেছে।

ভূমিকম্প
ভূমিকম্প
শিলিগুড়িঃ ফের ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি। শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ ভাল ঝাঁকুনি অনুভূত হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। সিকিমেও দু’বার কম্পন অনুভূত হওয়ার খবর মিলেছে। তবে কম্পনের তীব্রতা কত, কোথায় উৎপত্তি, তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠে দার্জিলিং, শিলিগুড়ি-সহ বেশ কিছু অঞ্চল। কম্পন অনুভূত হয় পড়শি দেশ নেপাল ও চিনেও। রাত ২ঃ২০ মিনিটে সিকিমে ভূমিকম্প হয়! রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩। সিকিমের গ্যাংটক থেকে ২৬ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। দার্জিলিং থেকে ৪৪ কিলোমিটার উত্তরে এই ভূমিকম্পের উৎসস্থলের অবস্থান। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
advertisement
আরও পড়ুনঃ ‘বসিরহাট’ শহরের নামকরণ হল কীভাবে জানেন?  ইতিহাসের পাতায় এক ঐতিহ্যের গল্প, জানেন না অনেক বসিরহাটবাসীও, জানুন
ভূমিকম্পের ফলে সিকিম, দার্জিলিং-সহ সমতলের শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। জানা গিয়েছে, খুব কম সময়ের জন্য কম্পন অনুভূত হয়েছে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। জাতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর তথ্য অনুসারে এই কম্পনের কেন্দ্রস্থল পশ্চিম সিকিমের গ্যালশিং অঞ্চল ৷
advertisement
advertisement
Partha pratim Sarkar
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Earthquake in Siliguri: ফের ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি, সিকিমেও জোড়া কম্পন অনুভূত
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement