advertisement

Durga Puja Recipe Contest: বাঁধাকপির পায়েস

Last Updated:

Durga Puja Recipe Contest: বাঁধাকপির পায়েস

পুজোর রেসিপি কনটেস্টে আমাদের পাঠক আলপনা ঘোষ পাঠিয়েছেন এই রেসিপিটি ৷ যার নাম বাঁধাকপির পায়েস ৷ আপনিও ট্রাই করতে পারেন ---
কী কী লাগবে: ৩০০ গ্রাম বাঁধাকপি, মাখন, দাড়চিনি, কনডেন্সড মিল্ক, দুধ, গোলাপ জল, কেওড়ার জল, কাজু ও কিসমিশ ৷
কীভাবে রান্না করবেন: ৩০০ গ্রাম বাঁধাকপি কুচি কচি করে কেটে গরম জলে ৩ মিনিট সেদ্ধ করুন ৷ এরপর কড়াই থেকে নামিয়ে একটা সাদা শুকনো কাপড়ে বেঁধে জল ঝরিয়ে নিন ৷ এরপর কড়াইতে 1/4 কাপ মাখন নিয়ে সেটি গলে গেলে তার মধ্যে এলাচ ও দাড়চিনি ভালো করে মিশিয়ে সেদ্ধ করা বাঁধাকপি দিতে হবে ৷ ভালো করে মিশিয়ে নিতে হবে ৷ এরপর তার মধ্যে এক লিটার দুধ ঢেলে দিন ৷ ক্রমাগত নাড়াতে থাকুন ৷ যতক্ষণ না দুধ শুকিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে ৷ এরপর এর মধ্যে 1/4 , স্বাদ মতো চিনি, 1/4 টেবিল চামচ গোলাপ জল ও 1/4 কেওড়ার জল মিশিয়ে দিন ৷ ঘন হয়ে এলে তার মধ্যে কিসমিশ দিন ৷ সুন্দর দেখতে পাত্রে পেস্তা দিয়ে পরিবেশন করুন বাঁধাকপির পায়েস ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja Recipe Contest: বাঁধাকপির পায়েস
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement