advertisement

Puja Recipe Contest: সাবুর ফল বাহারি

Last Updated:

Puja Recipe Contest: সাবুর ফল বাহারি

পুজোর রেসিপি কনটেস্টে আমাদের পাঠক পর্না ঘোষ পাঠিয়েছেন এই রেসিপিটি ৷ যার নাম সাবুর ফল বাহারি ৷ আপনিও ট্রাই করতে পারেন ---
উপকরণ: সাবু ২৫০ গ্রাম, মুগডাল ২৫০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, নারকেল ছোট একটা, কাজু ১০০ গ্রাম, কিসমিশ ৫০ গ্রাম, খেজুর ৫০ গ্রাম, আপেল বড় ১টা, আমসত্ত্ব ১০০ গ্রাম, ডালিম/ আনার ১ টা, ফুলকপি ছোট ১ টা, চেরি ২০০ গ্রাম, আমন্ড ১০ টা, পেস্তা বাদাম ১০ টা, খোয়া ক্ষীর ২৫০ গ্রাম, ঘি ১০০ গ্রাম৷
advertisement
প্রণালী: ১) (মুগডাল)- প্রথমে মুগডাল ভালো করে ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে ৷ এরপর ডাল আধা সিদ্ধ করে তার থেকে জল ঝরিয়ে ফেলে একেবারে ঠান্ডা করে ফেলতে হবে ৷ যেন একেবারে ঝুড়ো ঝুড়ো হয় সেটা খেয়াল রাখতে হবে ৷
advertisement
২) (সাবু)- ভালো করে ধুয়ে কয়েক মিনিট ভিজিয়ে জল ঝড়িয়ে নিতে হবে ৷
advertisement
৩) (নারকেল) ছোট একটা নারকেল কুড়িয়ে নিতে হবে ৷
৪) আপেল ছোট ছোট চৌকো করে কেটে নিতে হবে ৷
৫) আমসত্ত্ব, খেজুর একইভাবে কেটে নিতে হবে ৷
৬) ডালিম / আনার ছাড়িয়ে নিতে হবে ৷
৭) ফুলকপি ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিতে হবে ৷
৮) পরিবেশনের জন্য চেরী, আমণ্ড, পেস্তা, কেটে নিতে হবে ৷
advertisement
কীভাবে রান্না করবেন: এবার একটা বড় পাত্রের উপরের সমস্ত উপকরণগুলো এক সঙ্গে করে নিতে হবে ৷ কাজু, কিসমিশ, ঘি এবং উপরের সমস্ত উপকরণ গুলো দিয়ে সাবু এবং মুগডাল আলতো হাতে মেশাতে হবে ৷ এবার খোয়া ক্ষীর অল্প অল্প করে নিতে হবে ৷ আর মেশাতে হবে এবং খেয়াল রাখতে হবে ৷ যেন সাবু বেশি না ভেঙে যায় ৷
advertisement
সর্বশেষ পর্যায়ে এটাকে সার্ভিং প্লেটে রেখে আমণ্ড, পেস্তা এবং চেরী কুচোনো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Puja Recipe Contest: সাবুর ফল বাহারি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement