advertisement

কোনও পুজো দেখা বাকি থাকলে দেখে নিন আজ মহানবমীতেই

Last Updated:

আজ সোমবার শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন মহানবমী।

#কলকাতা: আজ সোমবার শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন, মহানবমী। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। বনেদি বাড়িগুলিতে প্রথা মেনে চলছে বিশেষ পুজো। চালকুমড়ো বলির পাশাপাশি হবে যজ্ঞও ৷
চোখে এখনও উত্‍সবের রেশ ৷  আজই তো আনন্দের শেষ দিন ৷ তারপরেই তো আবার ফের ফেরা সেই একঘেয়ে জীবনে ৷ আজ যে মহানবমী ৷ সকালবেলার রোদ্দুরটাও কেমন যেন  মন খারাপের গোধূলির ৷ অষ্টমীতে সবাই ছিল রাতজাগা তারা ৷ প্যান্ডেলের গায়ে, আলোর মালায়, সন্ধিপুজোয়, সঙ্গিনীর হাতে আলতো চাপে, ফুচকার জলে, দুষ্টুমির ভেঁপুতে, আলতো-শিশির ঘাসেও কখন যে খেলা ভাঙার সুর বেজে গিয়েছে ৷ পাড়ার প্যান্ডেলে আজও রকবাজি চলছে ৷ সন্ধের উড়নচণ্ডী মন ফের তার হাত ধরে দেবে একছুট. বহুদিনপর একটা রি-ইউনিয়ন হবে ৷  রাত নামবে. আসবে নবমীর নিশি, সেটাই অমোঘ সত্য!অচিনপুরের হাওয়ায় হারাচ্ছে মন ৷ রাত পোহালেই ঘরে ফিরবেন উমা. উদযাপনের শেষবেলায় তাই যত তোড়জোড়. রাত ফুরোলেই যে ফের সাদামাটা একঘেয়ে জীবন ৷ তাই উৎসবের স্পিরিটটা আজ ধরেই রাখুন ৷ বালিগঞ্জের দুর্গা বাড়িতে সন্ধ্যে আরতি দেখা বা ম্যাডক্স স্কোয়ারে বন্ধু-আত্মীস্বজনদের সঙ্গে আড্ডা ৷ দেখে নিন অআরও একবার ৷
advertisement
কাল বিজয়া দশমী। মঙ্গলবার সবজায়গায় হয়তো বিসর্জন হবে না ৷ কিন্তু সন্ধ্যা যতো গড়াবে ততোই মন খারাপের মাত্রা বাড়বে ৷  মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা।
advertisement
81
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কোনও পুজো দেখা বাকি থাকলে দেখে নিন আজ মহানবমীতেই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement