advertisement

Durga Puja Carnival 2024: দুর্গাপুজোর কার্নিভাল কলকাতায়, রেড রোডে সাজ সাজ রব, কখন শুরু? কারা পাবেন এন্ট্রি?

Last Updated:

Durga Puja Carnival 2024: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসবেন সেই মূল মঞ্চ, আলোর রোশনাই, অন্যান্য প্যাভিলিয়ন তৈরির কাজে চলছে শেষ তুলির টান। থাকছে বিদেশি দর্শকদের বসার বিশেষ ব্যবস্থা।

পুজোর কার্নিভাল তিলোত্তমায়
পুজোর কার্নিভাল তিলোত্তমায়
কলকাতা: জেলায় জেলায় কার্নিভাল শেষ, এবার পুজোর কার্নিভাল তিলোত্তমায়। বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। তার আগে সেজে উঠছে রেড রোড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসবেন সেই মূল মঞ্চ, আলোর রোশনাই, অন্যান্য প্যাভিলিয়ন তৈরির কাজে চলছে শেষ তুলির টান। থাকছে বিদেশি দর্শকদের বসার বিশেষ ব্যবস্থা। বড় বড় LED এর মাধ্যমে দর্শকদের পুজোর কার্নিভাল দেখার সুযোগও থাকছে।
কার্নিভালকে ঘিরে প্রতিবারই আগ্রহ তুঙ্গে থাকে, এবারও তাই। গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সরকার এই পুজোর কার্নিভালের আয়োজন করে আসছে রাজ্য সরকার।
advertisement
কলকাতার একাধিক পুজো কমিটি মঙ্গলবার এই কার্নিভালে অংশ নেবে, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিসর্জনের শোভাযাত্রা সহযোগে কার্নিভালের মাধ্যমে গঙ্গায় প্রতিমা নিরঞ্জন পর্ব হবে একে একে।
advertisement
প্রসঙ্গত, গত জুলাই মাসেই কার্নিভালের দিন ঘোষণা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন,পুজোর পর কলকাতায় কার্নিভাল হবে ১৫ অক্টোবর। আর পুজো কমিটিগুলিকে ১৩, ১৪, ১৫ অক্টোবর প্রতিমা বিসর্জন দিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja Carnival 2024: দুর্গাপুজোর কার্নিভাল কলকাতায়, রেড রোডে সাজ সাজ রব, কখন শুরু? কারা পাবেন এন্ট্রি?
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement