advertisement

Durga Puja 2022: সারারাত চলবে মেট্রো! পুজোয় চলুক প্যান্ডেল হপিং! সপ্তমী থেকে নবমী দেখে রাখুন সময়সূচি

Last Updated:

Durga Puja 2022: পুজোর সময় মেট্রো চলবে সারারাত। দুপুর ১'টার সময় প্রথম মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। আর শেষ মেট্রো রাত ৩ঃ৪৮ মিনিটে ছাড়বে।

পুজোয় সারারাত মেট্রো
পুজোয় সারারাত মেট্রো
#কলকাতা: দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর এরইমধ্যে সুখবর ঘোষণা করল মেট্রোরেল কর্তৃপক্ষ। সপ্তমী থেকে নবমী এবারও সারারাত চলবে মেট্রো। ফলে রাত জেগে ঠাকুর দেখা আরও সহজ গতকালই মেট্রোরেলের তরফে জানানো হয়েছে পুজোর আগেই শুরু হতে চলেছে জোকা তারাতলা মেট্রোর ট্রায়াল সার্ভিস। এর আগে বেহালার জ্যাম ঠেলে তারাতলা যেতে সময় লাগতো ৪০ মিনিট থেকে ১ ঘন্টা। মেট্রো চালু হওয়ার পর সেটা ১০-১৫ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে এমনটাই দাবি মেট্রোর। পুজোর মধ্যেই এই পথে মেট্রো চালু হয়ে যাবে বলে জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
অন্যদিকে পুজোর সময় মেট্রো চলবে সারারাত। দুপুর ১'টার সময় প্রথম মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। আর শেষ মেট্রো রাত ৩ঃ৪৮ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত ৩ঃ৫০ মিনিটে। দমদম থেকে শেষ মেট্রো ভোর চারটেয়। কবি সুভাষ থেকে শেষ মেট্রো ভোর চারটেয়। সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনদিন মেট্রো চলবে আপ ও ডাউনে ১২৪'টি করে। পঞ্চমী ও ষষ্ঠীতে মেট্রো চলবে সাধারণ সময়েই।
advertisement
advertisement
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপ ও ডাউনে মেট্রো চলবে ২৮৮'টি। দশমীতে মেট্রো চলবে ১৩২'টি। দুপুর ১'টায় প্রথম মেট্রো। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত ৯ঃ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত ৯ঃ৫০ মিনিটে। দমদম থেকে শেষ মেট্রো রাত ১০'টায়।
advertisement
মধ্য রাত অবধি মেট্রো মিলবে সল্টলেক-শিয়ালদহ রুটেও। প্রথম পরিষেবা শিয়ালদহ থেকে সকাল ১১ঃ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো দুপুর ১২'টায়। শেষ মেট্রো শিয়ালদহ থেকে রাত ১১ঃ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে রাত ১১ঃ৪০ মিনিটে। সপ্তমী থেকে নবমী আপ ও ডাউনে সবমিলিয়ে ৭২টি মেট্রো চলবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2022: সারারাত চলবে মেট্রো! পুজোয় চলুক প্যান্ডেল হপিং! সপ্তমী থেকে নবমী দেখে রাখুন সময়সূচি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement